দেশ

মুম্বাইয়ের বহুতলে আগুন, উদ্ধার ১৩৫ জন   

Mumbai Fire

The Truth of Bengal: মুম্বাইয়ে ২৪ তলা আবাসিকে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত প্রায় ৩.‌৪০ মিনিট নাগাদ মুম্বাইয়ের বাইকুল্লার ঘোরাপদেব এলাকার মাদা বিল্ডিংয়ে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে হতাহতের কোনও খবর নেই।

দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পরল বহু আবাসিক ওই বহুতলে আটকে ছিলেন। দমকল কর্মীদের ১৩৫ জনকে উদ্ধার করেছে দমকল। কীভাবে আগুন ছড়িয়ে পড়ল তা অনুসন্ধান শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, ইলেকট্রিক মিটারে আগুন লাগার পর তা বহুতলে ছড়িয়ে পড়ে।

দমকল পৌঁছনোর পর বহুতলের ছাদে আটকে থাকা ২৫ জনকে প্রথমে উদ্ধার করা হয়। এরপর বহুতলের বিভিন্ন তলায় আটকে থাকা মোট ১১০ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়। সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে দমকল।

Related Articles