রাজ্যের খবর

খুলল বন্ধ চা বাগান, খুশির হাওয়া শ্রমিক মহলে

Opened a tea garden

The Truth of Bengal: পূজোর আগে বোনাস ও বেতনের দাবিতে বন্ধ হয়ে যায় ডুয়ার্সের দুটি চা বাগান। উৎসবের আগে কর্মহীন হয়ে পরে প্রায় চার হাজার চা শ্রমিক। মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের দীর্ঘ লড়াইয়ের শেষে ৪৯ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলল ডুয়ার্সের দুটি বন্ধ চা বাগান।গত বুধবার বিকেলে বাগান খোলায় খুশি দুই বাগানের শ্রমিকরা। উল্লেখ্য গত ৪ ঠা অক্টোবর বোনাস না বেতন না দিয়ে বাগানে লক আউট নোটিস ঝুলিয়ে চলে যান বাগান মালিক।

ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগান ও মেটেলি ব্লকের সামসিং চা বাগান বন্ধ হওয়ার ফলে কাজ হারিয়ে সমস্যায় পরে দুই চা বাগানের প্রায় চার হাজার শ্রমিক। এদিকে বাগান খোলার ব্যাপারে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হচ্ছিল না। অবশেষে বুধবার বিকেলে চা বাগানের সাইরেনের শব্দ শুনতে পান শ্রমিকরা। বাগান দুটির দায়িত্ব-এ নতুন মালিক। বাগান খোলায় কর্মস্বস্থান ফিরে পেয়ে রীতিমত খুশি চা বাগানের শ্রমিকরা। ধামসা মাদল নিয়ে আবির খেলায় মেতে উঠেন তারা।

এদিন দুটি চা বাগানেই ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসন শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক।সাথে ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর সহ অনেকে।রাজ্য সরকারের চেষ্টায় ডুয়ার্সে বন্ধ দুটি চা বাগান খোলায় খুশি উপস্থিত সকলে। চা বাগানের নতুন মালিক কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস আগামী দুই মাসের মধ্যে পর্যায়ক্রমে মিটিয়ে দেবারও আশ্বাস দেন বলেই জানান, রাজ্যের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক।

Free Access 

Related Articles