
The Truth of Bengal: ৭ই সেপ্টেম্বর বৃহস্পতি বার মুক্তি পাবে শারুক খান অভিনীত ছবি ‘জওয়ান’। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। গোটা দেশ উত্তেজনায় ফুটছে। একসঙ্গে একগুচ্ছ সুপারস্টার। ‘পাঠান’ছবির বাজেটকে ছাপিয়ে যাবে বলেই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। তার আগেই সামনে এল ছবির চরিত্রাভিনেতাদের পারিশ্রমিকের খতিয়ান। হাইবাজেট এই ছবিতে রয়েছে মাল্টিপল স্টারকাস্ট।শাহরুখ খান তো রয়েছেনই, এ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে নয়নতারা, বিজয় সেতুপতির মতো প্রথম সারির অভিনেতা।
কোন অভিনেতা কত টাকা নিয়েছে তারই রইল হিসাব নিকাস।বিজয় সেতুপতি, তিনি জওয়ান ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি এই ছবির জন্য পারিশ্রমিক হিসাবে ২১ কোটি টাকা নিয়েছেন। দক্ষিণের সুপারস্টার নয়নতারাকে, ছবিতে ধামাকাদার অ্যাকশন সিন করতে দেখা যাবে। অভিনেত্রী একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। আর এই চরিত্রটির জন্য তিনি প্রায় ১১ কোটি টাকা নিয়েছেন।
ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন দীপিকা। আর তাতেই নাকি ধামাকা করে ফেলেছেন। জানলে অবাক হবেন যে, কেবলমাত্র ক্যামিও চরিত্রের জন্য নায়িকা নয়নতারার চেয়েও বেশি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। অভিনেত্রীকে দেওয়া হচ্ছে ১৫ থেকে ৩০ কোটি টাকা। আর শাহরুখ? তিনি কত নিয়েছেন শুনলে আপনার চোখ কপালে উঠতেই পারে। শোনা যাচ্ছে তাঁর পারিশ্রমিক ১০০ কোটি টাকা।এখন এই ছবি বক্সঅফিসে কতটা ঝড় তুলতে পারে, শুধু সেটাই দেখার।






