কলকাতা

একেবারে অন্য রূপে বিজেপি বিধায়ক! জনসংযোগে বেরিয়ে নিজেই সবজি কিনলেন রাজ্যের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী

সেখানে কোনও বিশেষ আয়োজন বা আড়ম্বর ছাড়াই সাধারণ ক্রেতাদের মতো নিজ হাতে টাটকা সবজি কিনতে দেখা যায় তাঁকে

Truth of Bengal: জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে একেবারে অন্য রূপে ধরা দিলেন শ্যামপুকুরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ২৪ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি পৌঁছে যান স্থানীয় বাজারে। সেখানে কোনও বিশেষ আয়োজন বা আড়ম্বর ছাড়াই সাধারণ ক্রেতাদের মতো নিজ হাতে টাটকা সবজি কিনতে দেখা যায় তাঁকে।

BJP Candidates Poornima Chakraborty Files Nomination

বাজারে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন মন্ত্রী। তাঁদের দৈনন্দিন সমস্যা, বাজারদর এবং এলাকার নানা বিষয় মন দিয়ে শোনেন তিনি। মন্ত্রীর এমন সহজ-সরল আচরণ এবং সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে যাওয়ার দৃশ্য উপস্থিত সকলের নজর কাড়ে। স্থানীয়দের মতে, দায়িত্বপূর্ণ পদে থেকেও পূর্ণিমা চক্রবর্তীর জীবনযাপনে কোনও অহংকার বা দূরত্ব নেই। তিনি যে এখনও মাটির মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন, বাজারের এই দৃশ্য তারই প্রমাণ।

জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠার এই উদ্যোগ স্থানীয়দের মন জয় করেছে। অনেকেই বলছেন, এভাবেই একজন জনপ্রতিনিধির মানুষের পাশে এবং মানুষের মধ্যে থাকা উচিত। মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর এই সরল ও অনাড়ম্বর উপস্থিতি আবারও তুলে ধরল—তিনি শুধু প্রশাসনের প্রতিনিধি নন, সাধারণ মানুষের সুখ-দুঃখেরও একজন অংশীদার।