আজকের দিনে

নতুন বছরে কাদের ঘরে আসবে সুখের জোয়ার? নববর্ষের প্রথম দিনেই ৩ রাশির রাজযোগ!

এক নজরে দেখে নেওয়া যাক ১লা বৈশাখের রাশিচক্র—

Truth of Bengal: নতুন বছরের প্রথম সকালেই আকাশে বিরল গ্রহ-নক্ষত্রের যুগলবন্দি—ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগ। এই শুভ সংযোগ যেন জীবনে নিয়ে আসছে নতুন পথচলার সাহস, আশা আর সম্ভাবনার দরজা। বছরের শুরুতে কে কতটা এগিয়ে থাকবেন ভাগ্যের দৌড়ে? এক নজরে দেখে নেওয়া যাক ১লা বৈশাখের রাশিচক্র—

মেষ
বন্ধুর সহায়তায় আজ কোনও গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে। জমি-বাড়ি সংক্রান্ত জটিলতা কিছুটা চিন্তার কারণ হলেও ব্যবসায়িক অংশীদারিত্বে লাভের ইঙ্গিত স্পষ্ট। কর্মক্ষেত্রে বিরোধীরা সক্রিয় হলেও আপনার ক্ষতি করতে পারবে না। বিয়ের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে অবিবাহিতদের ক্ষেত্রে।

বৃষ
সম্মান ও সামাজিক মর্যাদা বাড়ার দিন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের জন্য আজ বিশেষ সুযোগ আসবে। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক আরও মজবুত হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পথও খুলতে পারে।

মিথুন
নতুন বিনিয়োগে ইতিবাচক ফল মিলতে পারে। সহকর্মীদের সহযোগিতায় কাজ সহজ হবে। প্রেমের সম্পর্কে নতুন দিশা আসতে পারে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের পরিকল্পনা শুরু হতে পারে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে, তবে পেটের সমস্যায় সাবধান থাকুন।

কর্কট
মনের অস্থিরতা কিছুটা বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে চলুন। কাজের চাপ থাকলেও আপনার দক্ষতা নজর কাড়বে। শিল্প বা সাহিত্য জগতের সঙ্গে যুক্তদের জন্য বিশেষ স্বীকৃতির সম্ভাবনা। বিকেলের দিকে আনন্দের খবর পেতে পারেন।

সিংহ
আজ আপনার আত্মবিশ্বাসই হবে সবচেয়ে বড় শক্তি। প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এগিয়ে যেতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের যোগ রয়েছে। ব্যবসায় নতুন দরজা খুলবে। ব্যক্তিগত সম্পর্কেও গভীরতা বাড়বে, তবে রাগ সংযত রাখা জরুরি।

কন্যা
দিনটি মাঝামাঝি ফল দেবে। কাজের চাপ বাড়লেও বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলাতে পারবেন। ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূল। আর্থিক চাপ কিছুটা কমবে। তবে কাছের মানুষের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে।

তুলা
কোনও সুখবর আজ মন ভালো করে দিতে পারে। আত্মীয়দের সঙ্গে পুরনো মনোমালিন্য মিটবে। আটকে থাকা কাজের সমাধান হবে। প্রশাসনিক বা অফিসিয়াল কাজে অগ্রগতি সম্ভব। তবে স্বাস্থ্য নিয়ে অবহেলা না করাই ভালো, সন্তান সম্পর্কেও কিছুটা চিন্তা থাকতে পারে।

বৃশ্চিক
নিজের আত্মবিশ্বাস অটুট রাখুন। ব্যবসায় বকেয়া টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর পরামর্শে বড় সমস্যা এড়াতে পারবেন। গবেষণা বা গভীর চিন্তাধারার কাজে সাফল্য মিলবে। কোমর বা পিঠের ব্যথা বাড়তে পারে—সতর্ক থাকুন।

ধনু
ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে। বেশিরভাগ কাজেই ইতিবাচক ফল পাবেন। ধর্মীয় ভ্রমণের পরিকল্পনা হতে পারে। অফিসে ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন। সঞ্চয় বাড়বে, নতুন সম্পর্কও তৈরি হতে পারে। বিকেলের পর কোনও সুখবর আসার সম্ভাবনা।

মকর
ব্যবসার ক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রবল। নতুন কাজ বা অর্ডার আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু মতবিরোধ হলেও ধৈর্য ধরে এগোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। আর্থিক বিষয়ে সতর্কতা প্রয়োজন।

কুম্ভ
মানসিকভাবে আজ বেশ স্থির থাকবেন। নতুন কাজের সুযোগ সামনে আসতে পারে। প্রেমের জটিলতা কমবে। সামাজিক পরিসর বাড়বে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য সময় ভালো। অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে, তবে পড়াশোনায় মনোযোগ বাড়ানো দরকার।

মীন
শান্ত ও স্বস্তিদায়ক দিন কাটবে। কর্মক্ষেত্রে পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে। পরিবারের প্রবীণদের সেবা করলে আশীর্বাদ পাবেন। দাম্পত্য জীবন সুখকর থাকবে। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।

Related Articles