রাজ্যের খবর

২০২১-এর তুলনায় বাড়ল প্রার্থী সংখ্যা, প্রথম দফায় ১৫২ আসনে লড়াইয়ে ১৫৮৬ জন

রাজ্যের প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

জয় চক্রবর্তী: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এবার প্রার্থী সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেল। রাজ্যের প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। যদিও মোট মনোনয়ন জমা পড়েছে ২৩০৪টি।

প্রথম দফার এই ১৫২টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল গতকাল। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একই সংখ্যক আসনে মোট ১০৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই তুলনায় এবারে প্রার্থী সংখ্যা অনেকটাই বেড়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, উত্তর দিনাজপুর জেলার করণদিঘি আসনে সর্বাধিক ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কোচবিহারের মেখলিগঞ্জ আসনে ১৮ জন এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে কমিশন সূত্রে খবর। প্রার্থী সংখ্যার এই বৃদ্ধি ভোটের লড়াইকে আরও বহুমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles