আজকের দিনে

আজ কি নতুন কাজের সুযোগ আসবে? জানুন আজকের দিনটি আপনার কেমন কাটবে

আজকের আকাশের সংকেত আপনার জীবনে কী বার্তা আনছে?

Truth of Bengal: নিত্য পরিবর্তনশীল গ্রহ-নক্ষত্রের ছন্দ কখনও এগিয়ে দেয় সাফল্যের পথে, আবার কখনও সতর্ক থাকার ইঙ্গিত দেয় সময় থাকতে। আজকের আকাশের সংকেত আপনার জীবনে কী বার্তা আনছে? এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জি—

মেষ রাশি:
আজ অর্থব্যয়ের বিষয়ে সংযমী হওয়াই বুদ্ধিমানের। নতুন ব্যবসায় ঝাঁপানোর আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিলে ভুলের আশঙ্কা কমবে। খেলাধুলা বা প্রতিযোগিতায় যুক্তদের জন্য সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে কর্তৃত্ব বাড়লেও বন্ধুত্বের সম্পর্কে টাকার লেনদেন এড়িয়ে চলুন।

বৃষ রাশি:
পড়ুয়াদের জন্য সময়টি বেশ অনুকূল। একাধিক দিক থেকে অর্থলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। পিতার শারীরিক অবস্থার দিকে নজর দেওয়া জরুরি। ব্যবসায় সঞ্চয় বাড়লেও অফিসে ঊর্ধ্বতনদের সঙ্গে তর্কে না জড়ানোই ভালো। দাম্পত্য জীবনে স্থিতি বজায় থাকবে।

মিথুন রাশি:
ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখতে পারেন। নতুন গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতা প্রয়োজন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসবে।

কর্কট রাশি:
আর্থিক ক্ষেত্রে আজ মিশ্র অভিজ্ঞতা হতে পারে। সহকর্মীদের কথায় প্রভাবিত হয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সৃজনশীল কাজে অগ্রগতি চোখে পড়বে। জীবনসঙ্গীর বিচক্ষণতায় সংসারে ইতিবাচক পরিবর্তন আসবে। আবেগের লাগাম টানাই শ্রেয়।

সিংহ রাশি:
পারিবারিক পরিবেশ থাকবে তুলনামূলক শান্ত। অনিদ্রা বা স্নায়ুর সমস্যাকে অবহেলা করবেন না। সন্তানের সঙ্গে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি কাটবে। খেলাধুলার সাফল্য ভবিষ্যতে পেশাগত সুযোগ এনে দিতে পারে। সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা রাশি:
কর্মজীবনে দিনটি মোটের উপর ইতিবাচক। ব্যবসায় সাময়িক জটিলতা এলেও তা কাটিয়ে ওঠা সম্ভব। যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা জরুরি। নতুন সম্পত্তি কেনার ভাবনা মাথায় আসতে পারে। স্ত্রী ও সন্তানের বিষয় নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে।

তুলা রাশি:
শিল্পী ও অভিনয় জগতের সঙ্গে যুক্তদের জন্য আজ সৌভাগ্যের ইঙ্গিত। ভাইবোনের আচরণে মন খারাপ হতে পারে। সম্পত্তি রক্ষায় অতিরিক্ত খরচের সম্ভাবনা। কর্মক্ষেত্রে বুদ্ধি ও কৌশলে জটিল সমস্যা মিটবে। রাগ নিয়ন্ত্রণে রাখলে ফল হবে ইতিবাচক।

বৃশ্চিক রাশি:
অনেকদিনের একটি ইচ্ছা আজ পূরণ হতে পারে। ব্যবসায় পরিশ্রমের যথাযথ ফল মিলবে। অংশীদারিত্বে কাজ করলে মতভেদ দেখা দিতে পারে। বিলাসিতার কারণে সাময়িক আর্থিক চাপ বাড়তে পারে। বন্ধুর সহায়তায় পারিবারিক জটিলতা সহজ হবে।

ধনু রাশি:
আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। রাজনীতির সঙ্গে যুক্তদের পরিচিতি ও প্রভাব বাড়বে। অপ্রয়োজনীয় খরচ কমানো দরকার। পড়ুয়াদের জন্য সময়টি আশাব্যঞ্জক। শিল্পকলায় যুক্তদের বিশেষ সম্মান মিলতে পারে। শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে বিতর্ক এড়িয়ে চলুন।

মকর রাশি:
আজ ব্যয়ের উপর কড়া নজর রাখা প্রয়োজন। ডায়াবেটিস বা রক্তচাপজনিত সমস্যায় ভোগা ব্যক্তিরা সতর্ক থাকুন। মাতৃকুল থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের উচ্চশিক্ষা সংক্রান্ত সুখবর মন ভালো করবে। অফিসে বড় সিদ্ধান্তের আগে অভিজ্ঞদের মতামত নিন।

কুম্ভ রাশি:
পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ নতুন আনন্দ আনতে পারে। কর্মপরিবর্তনের মাধ্যমে উন্নতির রাস্তা খুলবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো। সামাজিক কাজে সম্মান বাড়বে। জলবাহিত রোগ নিয়ে সতর্ক থাকুন। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের জন্য শুভ সময়।

মীন রাশি:
আজ একটু বাড়তি সচেতনতা প্রয়োজন। গবেষণামূলক কাজে সাময়িক বাধা আসতে পারে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। গৃহশান্তি বজায় রাখতে গুরুজনদের কথা মানুন। নবদম্পতিদের ছোটখাটো ভুল বোঝাবুঝি মিটে যাবে। শিল্পীদের জন্য নতুন কাজের দরজা খুলতে পারে।

Related Articles