রাজ্যের খবর

Arani Natya Sangha: ‘মুকাদ্দার কা সিকান্দার’ দিয়েই বাজিমাত! রায়গঞ্জের দিপালী উৎসবে শ্রেষ্ঠ প্রযোজনা বুনিয়াদপুরের আরণী নাট্য সংস্থা

মোট নয়টি নাট্য সংস্থার অংশগ্রহণে চলা এই প্রতিযোগিতায় আরণী নাট্য সংস্থা তাদের পরিবেশিত নাটক ‘মুকাদ্দার কা সিকান্দার’ দিয়েই বাজিমাত করেছে।

Truth of Bengal: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরের আরণী নাট্য সংস্থা সম্প্রতি রাজ্যব্যাপী এক নাট্য প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করে রাজ্যের দরবারে জেলার নাম উজ্জ্বল করেছে। রায়গঞ্জের দেহশ্রী ব্যায়ামাগারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী দিপালী উৎসব ২০২৫ নাট্য প্রতিযোগিতায় আরণী নাট্য সংস্থা একযোগে তিনটি বিভাগে প্রথম স্থান এবং একটি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করার অনন্য রেকর্ড গড়েছে।

মোট নয়টি নাট্য সংস্থার অংশগ্রহণে চলা এই প্রতিযোগিতায় আরণী নাট্য সংস্থা তাদের পরিবেশিত নাটক ‘মুকাদ্দার কা সিকান্দার’ দিয়েই বাজিমাত করেছে। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কঠিন জীবন ও টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে রচিত এই নাটকটি শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত হয়েছে।

আরণী নাট্য সংস্থা যে চারটি পুরস্কার অর্জন করেছে, তার তালিকা নিম্নরূপ: শ্রেষ্ঠ প্রযোজনা: মুকাদ্দার কা সিকান্দার, শ্রেষ্ঠ নির্দেশক: শুভাশিস চক্রবর্তী, শ্রেষ্ঠ অভিনেতা: জগৎ সিংহ, শ্রেষ্ঠ দ্বিতীয় অভিনেত্রী: সুস্মিতা দাস

উল্লেখ্য, ১৯৯৮ সালে বুনিয়াদপুরের কিছু নাট্যপ্রেমী মানুষের হাত ধরে স্থাপিত হয়েছিল এই আরণী নাট্য সংস্থা। সেই থেকে টাঙ্গন নদীর মতোই বয়ে গিয়েছে সময়, আর দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে সংস্থাটি অর্জন করেছে নানান পুরস্কার। দেশের সীমা ছাড়িয়ে বিদেশের মাটিতেও নাটক পরিবেশন করে তারা কুড়িয়েছে বহু নাট্যপ্রেমীদের ভালোবাসা। রায়গঞ্জ দিপালী উৎসব ২০২৫-এ এই শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন আরণী নাট্য সংস্থার মুকুটে এক নতুন পালক যোগ করল।

Related Articles