Truth Of Bengal: আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ৬ নভেম্বর, বিহারে হতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। শেষ মুহূর্তেও জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে সকলে। বিহারের মসনদকে পাখিরচোখ করে সকলেই বইয়ে যাচ্ছে প্রতিশ্রুতির বন্যা। এই আবহাওয়ায় ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা। কী সেই ঘটনা? ভোট হতে মাত্র কদিন বাকি আর তার আগেই হত্যা হল লালু প্রসাদ যাদব ঘনিষ্ঠ দুলারচাঁদ যাদবের। গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ পর্যটকদের সুরক্ষার্থে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সান্দকফু
জানা গিয়েছে, দুলারচাঁদ যাদব প্রচারে গিয়েছিলেন জন সুরজ পার্টির প্রার্থী পীযুষ প্রিয়দর্শীর হয়ে। যেদিন দুই গোষ্ঠীর আচমকা লড়াই থেকে চলে গুলি এবং তাতেই গুলিবিদ্ধ হয় মাটিতে লুটিয়ে পড়েন দুলারচাঁদ। আতঙ্কিত জনতা সেখান থেকে দ্রুত পালান। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে এবং তারা সেখানে আসে। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশকর্মী। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো কারণ উঠে আসেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, এবার বিহার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোট হবে নভেম্বর মাসের ৬ তারিখে এবং দ্বিতীয়টি ১১ তারিখে। ১৪ তারিখে হবে ভোটগণনা। ভোটের আগেই একাধিক ইস্যুতে উত্তপ্ত বিহারের রাজনীতি। এই পর্যন্ত যা পরিস্থিতি তাতে রাজনৈতিক মহলের মতে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হবে এবং যেকেউ বাজিমাত করতে পারে। গত বিধানসভা নির্বাচনে যা ফল হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে অনেকেই মনে করছেন যে এবারের লড়াই একেবারে সমানে সমানে হবে। সেক্ষেত্রে দেখার যে কি হয় শেষ অবধি। কোন শিবির শেষ হাসি হাসে, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে চারিদিকে।






