দুর্গাপুর কাণ্ড: কী রয়েছে টিআই প্যারেডের রিপোর্টের? জানালেন আইনজীবী
সনাতন গরাই, দুর্গাপুর: আইকিউ সিটি কাণ্ডের সোমনবারের শুনানিতে নতুন তথ্য উঠে এসেছে। টিআই প্যারেডের রিপোর্ট খুলতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দেওয়া রিপোর্ট কপিতে স্পষ্ট যে ধর্ষণ করেছিল একজন। সহপাঠি ছাড়া বাকি ৫ অভিযুক্তের মধ্যে শেখ ফিরদৌস-ই ধর্ষক।
দুর্গাপুর কাণ্ড: কী রয়েছে টিআই প্যারেডের রিপোর্টের? জানালেন আইনজীবী pic.twitter.com/k7h736LL0W
— TOB DIGITAL (@DigitalTob) October 27, 2025
নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ দাবি করেন, “ফিরদৌস শেখ-ই এই ধর্ষণ ঘটনার মূল অভিযুক্ত। সেই করেছে ধর্ষণ। বাকি পাঁচজনও যেহেতু সেখানে উপস্থিত ছিল তাই তারাও দোষী।” সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় ছয় অভিযুক্তকে। পাঁচ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে, ফের আদালতের নির্দেশে তাদের হাজির করা হয়।
এদিন আদালতে নির্যাতিতার আইনজীবী টিআই প্যারেডের রিপোর্ট খোলার আবেদন জানান। বিচারক আবেদন মঞ্জুর করেন। এদিন মামলার দ্রুত নিষ্পত্তি চান বলে জানান বিচারক শুভ্র কান্তি ধর। দ্রুত শুনানির জন্য আগামী ৩১ অক্টোবর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।






