কলকাতা

Gemstone Scam: সল্টলেকে গ্রহরত্ন বিক্রেতা এজেন্টের বাড়িতে ইডি হানা, বিদেশে পাচার সাড়ে ৩০০ কোটি টাকা

এই চাঞ্চল্যকর মামলার তদন্তে কলকাতা, হায়দরাবাদ এবং আহমেদাবাদের মোট চারটি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

Truth of Bengal: গ্রহ-রত্ন বিক্রির নামে ৩৫০ কোটি টাকার আর্থিক তছরুপ এবং বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে দেশজুড়ে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে এই চাঞ্চল্যকর মামলার তদন্তে কলকাতা, হায়দরাবাদ এবং আহমেদাবাদের মোট চারটি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডি সূত্রে খবর, গত মাসখানেক আগে এই আর্থিক তছরুপের অভিযোগ সামনে আসে। প্রাথমিক অভিযোগ ছিল, কিছু অসাধু চক্র কম দামের রত্ন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে বহু বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। তদন্ত এগোতেই সামনে আসে প্রায় ৩৫০ কোটি টাকা বিদেশে পাচারের গুরুতর অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই এদিন সকালে অ্যাকশন মোডে আসে ইডি (Gemstone Scam)।

জানা গিয়েছে, এদিন সকালে ইডির আধিকারিকরা কলকাতার দুটি গুরুত্বপূর্ণ ঠিকানায় হানা দেন। সল্টলেক সিএফ ব্লকে একজন এজেন্টের বাড়িতে তল্লাশি চালানো হয়। ২. একই সঙ্গে মধ্য কলকাতার কিরণশঙ্কর রায় রোডে অবস্থিত ওই ব্যক্তির অফিসেও পৌঁছন ইডি অফিসাররা। কলকাতা ছাড়াও, এই চক্রের শিকড় জানতে হায়দরাবাদ ও আহমেদাবাদের একাধিক ঠিকানায় একই সময়ে তল্লাশি অভিযান চলে (Gemstone Scam)।

তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশির সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখেন। ইডি-র মূল ফোকাস এখন ওই ৩৫০ কোটি টাকা বিদেশে পাঠানোর অভিযোগের সত্যতা যাচাই করা (Gemstone Scam)।

Related Articles