Student Drowns: জলে ডুবে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক স্কুল পড়ুয়ার! পুকুরে স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি
Student Drowns in Nadia pond before going to school. Class 4 boy Pallab Sarkar, aged 11, tragically lost his life while bathing with friends.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: স্কুলে যাওয়ার আগে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেবে, জলে ডুবে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক পড়ুয়ার। মৃত ওই পড়ুয়া আনুমানিক বছর ১১ এর পল্লব সরকার(Student Drowns)। নদীয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মাদপুর আদর্শ পাড়া এলাকার মাদপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর পড়ুয়া পল্লব। প্রত্যেক দিনের মত মঙ্গলবার আনুমানিক সকাল ১০:০০ টা নাগাদ স্কুলে যাওয়ার আগে স্নান করার উদ্দেশ্যে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এক পুকুরে স্নান করতে যায়।
[আরও পড়ুনঃ Mrunal Controversy: বিপাশার পর অনুষ্কাকে নিয়ে নাম না করে কটাক্ষ ম্রুণালের! কী বললেন অভিনেত্রী?]
প্রতিদিনের মতো এদিনও বন্ধুদের সঙ্গে স্রান করতে পুকুরে নামে। কিন্তু কিছু সময়ের মধ্যেই জলে তলিয়ে যায় বছর ১১-এর পল্লব। বন্ধুরা দেখতে পাই জলে তলিয়ে যাচ্ছে পল্লব(Student Drowns)। তৎক্ষণাৎ চিৎকার চেঁচামেচি করতে থাকে পল্লবের বন্ধুরা। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তৎক্ষণাৎ প্রতিবেশীদের সহযোগিতায় জল থেকে পল্লবকে উদ্ধার করে নিয়ে আসা হয় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ওই স্কুল পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে। পল্লবের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়(Student Drowns)। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে হরিণঘাটা থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার দুপুরে পাঠানো হয় ময়না তদন্তে। স্বাভাবিকভাবেই স্কুল পড়ুয়ার আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা গ্রাম। সন্তান হারানোর বেদনায় শোকস্তব্ধ গোটা পরিবার।






