রাজ্যের খবর

Burdwan Road Accident: প্রাণ বাঁচিয়েছিলেন তাঁরা, এবার সম্মান পেলেন বর্ধমানের সেই ১১ জন মানবিক উদ্ধারকর্মী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে।

পিন্টু প্যাটেল,পূর্ব বর্ধমান: স্বাধীনতা দিবসের দিন পূর্ব বর্ধমানের নবাবহাট ফাগুপুর এলাকায় ঘটে গিয়েছিল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। সেই ঘটনায় প্রাণ হারান প্রায় ১১ জন তীর্থযাত্রী এবং আহত হন আরও অনেকে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ইতিমধ্যেই সেই অনুদান পৌঁছে গেছে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির হাতে (Burdwan Road Accident)।

আরও পড়ুনঃ Baaghi 4: প্রেম-প্রতিশোধ-অ্যাকশনে রক্তাক্ত ‘বাগি ৪’, প্রকাশ্যে ছবির ট্রেলার

তবে দুর্ঘটনার দিনই এক অন্য ছবি সামনে এসেছিল। প্রাণের ঝুঁকি নিয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাধারণ মানুষ। কেউ ছিলেন টোটোচালক, কেউ কৃষক, আবার কেউ ট্রাফিক সিভিক ভলান্টিয়ার—সকলেই মিলেমিশে আহতদের দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন। তাঁদের এই সাহস ও মানবিক উদ্যোগ নজিরবিহীন উদাহরণ হয়ে ওঠে। মানবতার টানে যেভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তা সমাজের কাছে এক অনুকরণীয় বার্তা দেয় (Burdwan Road Accident)।

আজ সেই সমস্ত মানবিক উদ্ধারকর্মীদের সম্মান জানাল বর্ধমান জেলা পুলিশ। গোলাপবাগ সাব-ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওই দিনের ঘটনায় সক্রিয় ভূমিকা নেওয়া ১১ জন গ্রামবাসী ও স্বেচ্ছাসেবীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় কৃতজ্ঞতা ও সম্মানসূচক স্মারক।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ট্রাফিক এসপি, ডিএসপি ট্রাফিক হেডকোয়ার্টার, গোলাপবাগ ফাঁড়ির ওসি সহ একাধিক পুলিশ আধিকারিক। পাশাপাশি ছিলেন সেই সমস্ত গ্রামবাসীরাও, যারা দুর্ঘটনার দিন জীবনকে তুচ্ছ করে এগিয়ে এসেছিলেন আহতদের বাঁচাতে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে—এই মানুষগুলিই প্রমাণ করেছেন, সংকটকালে মানবিকতার চেয়ে বড় কিছু নেই (Burdwan Road Accident)।

Related Articles