ফের মেট্রো বিভ্রান্ত! টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত পরিষেবা পাচ্ছে না যাত্রীরা
প্রাথমিকভাবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা চালু রয়েছে বলেই জানা গেছে।
Truth Of Bengal: বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার মেট্রো পরিষেবায় সমস্যা (Metro Disruption) দেখা দেয়। সকাল ১০টার কিছু আগে থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় বিপাকে পড়ে যাত্রীরা। তবে পরিষেবা বিঘ্নিত হওয়ার সঠিক কারণ কী তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা চালু রয়েছে বলেই জানা গেছে।
[আরও পড়ুন: এশিয়া কাপে সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ শামি! কী বললেন তিনি?]
বর্তমানে রক্ষণাবেক্ষণজনিত কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এর ফলে ‘ব্লু লাইন’-এর প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম হলেও সেখানে পরিষেবা স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ওই স্টেশন ও আশপাশের যাত্রীরা সমস্যায় পড়ছেন (Metro Disruption)।
সোমবার থেকেই কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষেপিত করে শহিদ ক্ষুদিরামের বদলে টালিগঞ্জ পর্যন্ত চালানো হচ্ছে। মেট্রো সূত্রের দাবি, শহিদ ক্ষুদিরাম স্টেশনে আপ-ডাউন লাইনের পরিবর্তনের ব্যবস্থা না থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে। সেখানে পৌঁছনো ডাউন লাইনের ট্রেনগুলিই ফের দক্ষিণেশ্বরমুখী হয়ে যায়। ফলে লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং পরিষেবায় জট তৈরি হয়।
FB POST: https://www.facebook.com/share/v/1GQ9281jjj/
বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রায় ঘণ্টাখানেক টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত কোনও পরিষেবাই চালু করা যায়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বারবার সমস্যায় (Metro Disruption) পড়ায় মেট্রোর ওপর থেকে আস্থা হারাচ্ছে যাত্রীরা।






