রাজ্যের খবর

Mansa Puja: পুরুলিয়ার ঝালদায় আজও চলছে ৭০ বছরের পুরোনো মনসা পুজো, রয়েছে বিশেষ ঐতিহ্য

শ্রাবণের শেষ দিনে শুরু হয়ে টানা তিন দিন ধরে চলে এই পূজো।

Truth of Bengal: পুরুলিয়ার ঝালদা শহরের আনন্দবাজার বাগতি পাড়ায় আজও বজায় রয়েছে প্রায় ৭০ বছরের পুরনো মনসা পূজোর ঐতিহ্য। শ্রাবণের শেষ দিনে শুরু হয়ে টানা তিন দিন ধরে চলে এই পূজো। প্রতিদিনই নিত্যপুজোর ব্যবস্থা থাকলেও বিশেষ এই সময়ে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ (Mansa Puja)।

আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপের দল ঘোষণা মঙ্গলবার, বাদ পড়তে পারেন যশস্বী-শুভমান?

স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, এই পূজোর সূচনা হয়েছিল স্বপ্নাদেশে। নমিতা বাগতি জানান, প্রথমে তাঁর মাকে মা মনসা স্বপ্নাদেশ দিয়েছিলেন পুজো করার জন্য। কিন্তু নানা কারণে সেই সময় পুজো শুরু হয়নি। তিন বছর পর ফের স্বপ্নাদেশ আসার পর নমিতার দাদা মনসারাম বাগতি পূজো শুরু করেন। প্রাথমিক পর্যায়ে একসঙ্গে ১২টি মূর্তি পুজো করা হতো (Mansa Puja)।

মনসারাম বাগতির মৃত্যুর পর পূজায় কিছু পরিবর্তন আসে। বর্তমানে পূজার ধারাবাহিকতায় প্রথমে গণেশ, শিব ও দুর্গার পূজা হয়, তার পর পূজিত হন মা মনসা। পাশাপাশি পূজিত হন দুই পরি ও পঞ্চ নাগ। যদিও এটি মূলত পারিবারিক পূজা, তবে অংশগ্রহণ করেন আশপাশের বহু মানুষ। মন্দিরের দরজা ভক্তদের জন্য সারাবছরই খোলা থাকে (Mansa Puja)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

আগে জাঁকজমক সহকারে পূজো হলেও এখন আর তেমন আয়োজন হয় না। নিয়মমাফিক পূজোই এখন প্রধান। বেনু বাগতি জানিয়েছেন, প্রতিবেশীদের সহযোগিতা ছাড়া এই আয়োজন সম্ভব নয়। প্রতিবেশীরা এগিয়ে আসায় পূজোর সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় (Mansa Puja)।

Related Articles