কলকাতারাজ্যের খবর

Freedom Fighter: ৯৯ বছর বয়সেও অমলিন স্মৃতি, আজও হাঁটেন সুভাষচন্দ্রকে প্রণাম জানাতে

কিশোর বয়সেও স্বাধীনতা আন্দোলনে ঝাঁপ দেন বিশ্বনাথ হালদার।  বিশ্বনাথ হালদার ডায়মন্ড হারবারের স্বাধীনতা সংগ্রামী চারুচন্দ্র ভান্ডারীর শিষ্য ছিলেন।

Truth of Bengal: অগ্নিযুগের উত্তাল আন্দোলনের সাক্ষী বিশ্বনাথ হালদার।মুক্তি সংগ্রামের মশাল বয়ে নিয়ে চলা সেই বিশ্বনাথ হালদারের জীবনের ওঠাপড়ার ফিরে দেখা দরকার। দেশজুড়ে তখন ইংরেজদের বিরুদ্ধে অংহিস আন্দোলনের জোয়ার। সেই ঢেউ এসে পড়ে মন্দিরবাজারে। কিশোর বয়সেও স্বাধীনতা আন্দোলনে ঝাঁপ দেন বিশ্বনাথ হালদার।  বিশ্বনাথ হালদার ডায়মন্ড হারবারের স্বাধীনতা সংগ্রামী চারুচন্দ্র ভান্ডারীর শিষ্য ছিলেন। লবণ সত্যাগ্রহ পালনের সময় ইংরেজরা কীভাবে বাড়িতে বাড়িতে এসে অত্যাচার চালাত এখনও মনে রয়েছে তাঁর।প্রতিবছর তাঁর কাছে সেই সব গল্প শুনতে আসেন পাড়ার যুবকরা। বয়স হলে কী হবে এখনও তিনি কিন্তু হাঁটাচলা করতে পারেন। নিজে হেঁটে নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রত্যহ প্রণাম করতে যান। এই মুহূর্তে তিনি ইতিহাসের জীবন্ত দলিল (Freedom Fighter)।

আরও পড়ুনঃ Keshpur Road Protest: রাস্তা সারাইয়ের দাবিতে কেশপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিককে ঘেরাও গ্রামবাসীদের

বয়স তাঁর এখন ৯৯, কিন্তু চোখের দৃষ্টি ও স্মৃতির পরিসর এখনও অমলিন। স্বাধীনতা সংগ্রামের অগ্নিঝরা দিনগুলো তিনি দেখেছেন খুব কাছ থেকে। ১৯৪৭ সালে ১৫ আগস্ট আমাদের দেশ ভারত বর্ষ স্বাধীন হয়েছিল। মূলত ব্রিটিশদের ২০০ বছর রাজত্বের শেষ দিন ছিল ১৯৪৭ সালে ১৫ই আগস্ট। ব্রিটিশদের কাছ থেকে দেশ স্বাধীন করতে অনেক বিপ্লবী জীবন বলিদান দিতে হয়েছে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিপ্লবীরা ভারতবর্ষ দেশটি স্বাধীনতা লাভ করেছে। অনেক বিপ্লবী মারা গিয়েছে, মারা যাওয়া বিপ্লবীদের সঙ্গে যেসব বিপ্লবীরা আন্দোলনে সঙ্গ দিয়েছিলেন তার মধ্যে অন্যতম এক বিপ্লবী হল দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার বিধানসভার অধীনে গাববেরিয়া অঞ্চলে সুলতানপুর গ্রামে বাড়ি তাঁর। এই লবণ আন্দোলন করতে গিয়ে বিশ্বনাথ হালদার কে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছিল। এবং উনি কিভাবে আন্দোলন করেছিলেন সেইসব বিষয় নিয়ে উনার পরিবারের সঙ্গে গল্পের মাধ্যমে বলেছিলেন (Freedom Fighter)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

বিশ্বনাথ হালদারের বাড়িতে গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে যায়। এবং ওনাকে নতুন বস্ত্র উপহার করেন। স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ বাবুর বয়স এখন ৯৯ বছর কিন্তু চোখের দৃষ্টি ও স্মৃতির পরিচয় এখনো অমলিন। স্বাধীনতা সংগ্রামের অগ্নিঝরা দিনগুলো তিনি দেখেছেন খুব কাছ থেকে। ছিলেন সংগ্রামী চারুচন্দ্র ভান্ডারীর শীর্ষ যার আদর্শ ও সংগ্রামের আলো তার জীবনকে গড়ে দিয়েছে (Freedom Fighter)।

Related Articles