দেশরাজ্যের খবর

Reject NRC: এনআরসি নোটিস ইস্যু, উত্তরের নেতাদের নোটিস গ্রহণ না করার নির্দেশ অভিষেকের

In a strategic virtual meet with TMC leaders from North Bengal (Cooch Behar and Alipurduar districts), Trinamool Congress general secretary Abhishek Banerjee explicitly instructed them not to accept any NRC notices issued from Assam.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: হিমান্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসমের বিজেপি সরকারের এনআরসির নোটিস নিয়ে দলের অবস্থান পরিষ্কার করে দিলেন শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Reject NRC)। কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বকে নোটিস গ্রহণ না করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি, এটাও জানিয়ে দেন যে কারোর তরফ থেকে কোন কাগজ যেন না দেখানো হয়। বলা ভালো, তিনি বুঝিয়ে দেন যে রাজ্য সরকার এগুলি বরদাস্ত করবে না।

[আরও পড়ুনঃ Kalyan resignation: পারফরম্যান্সে অসন্তুষ্ট সুপ্রিমো! ভার্চুয়াল বৈঠকের পর চিফ হুইপ পদে ইস্তফা কল্যাণের]

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস(Reject NRC)। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে বাঙ্গালীদের হেনস্তা ইস্যুর পাশাপাশি অসম সরকারের পাঠানো এনআরসি নোটিসের বিরুদ্ধেও সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁর সরকার এমনটা বরদাস্ত করবে না এবং সেই মানুষগুলির পাশেও দাঁড়াবে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এই আবহাওয়ায় ক্যামাক স্ট্রিটের অফিসে সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয়ে আলোচনা করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশও তিনি দেন(Reject NRC)। অসম সরকারের এনআরসি নোটিসের ইস্যু নিয়েও আলোচনা হয়। তাতে তিনি উপস্থিত সকল নেতৃত্বকে বলেন, “কোনও নোটিস গ্রহণ করবেন না। কোনও কাগজও দেখাবেন না। অসমেও কেউ যাবে না, এটাই আমাদের অবস্থান।” এবার দেখার বিষয় যে আগামী দিনে এই পর্ব কোন পথে এগোয়ে। তৃণমূল কংগ্রেসের দাপটের সামনে অসম সরকার মাথানত করে কিনা, সেটাই এখন দেখার।

Related Articles