কলকাতাদেশ

Kalyan resignation: পারফরম্যান্সে অসন্তুষ্ট সুপ্রিমো! ভার্চুয়াল বৈঠকের পর চিফ হুইপ পদে ইস্তফা কল্যাণের

তবে উপস্থিত অনেকেই মনে করছেন, মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন।

Truth Of Bengal: লোকসভায় তৃণমূল সাংসদদের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন। সাংসদের মধ্যে পারস্পরিক বিরোধ দলের স্বার্থের পরিপন্থী, এমন বার্তাও দেন তৃণমূল নেত্রী। বৈঠকের পরেই উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan resignation)।

[আরও পড়ুন: Mass recruitment: চিকিৎসক-সহ অন্যান্য বিভাগে স্থায়ী পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, বড় ঘোষণা রাজ্য স্বাস্থ্য দফতরের]

তিনি তৃণমূলের লোকসভার চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও এখনই ইস্তফা পত্র গ্রহন করা হয়নি। জানা গিয়েছে অভিষেক ফোন করে আপাতত পদের দায়িত্ব সামলাতে বলেছেন কল্যাণকে। ৭-আগস্ট পর্যন্ত তাঁকে ধৈর্য ধরার অনুরোধ করেছেন অভিষের। দলের অভ্যন্তরীণ সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে স্পষ্ট করে জানান, কোনও দুই সাংসদের দ্বন্দ্ব কখনওই দলের চেয়ে বড় হতে পারে না। যদিও কোনও সাংসদের নাম নেননি তিনি, তবে উপস্থিত অনেকেই মনে করছেন, মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন (Kalyan resignation)।

এদিকে একটি সংবাদমাধ্যমে সম্প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন বলে দাবি করেছেন কল্যাণ। সেই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি।

FB POST: https://www.facebook.com/share/v/1H4wTcyFeB/

প্রসঙ্গত, কয়েকদিন আগে এই দুই সাংসদের মধ্যে প্রকাশ্যে বাদানুবাদ ঘটে। বৈঠক শেষ হওয়ার পরও কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে ফের অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, লোকসভায় দলনেতার দায়িত্ব এখন থেকে পালন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সাংসদদের দৈনন্দিন কার্যকলাপের সমন্বয় করবেন কাকলি ঘোষ দস্তিদার (Kalyan resignation)।

Related Articles