Friday Horoscope: কেমন কাটবে আপনার শুক্র? চলুন জেনে নিই আজকের রাশিফল
কিছু রাশির সামনে চ্যালেঞ্জ আসতে পারে।
Truth Of Bengal: জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি দিন ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে ১২টি রাশির জীবনে (Friday Horoscope)। চন্দ্র-নক্ষত্রের অবস্থান, গ্রহের গতি ও প্রভাব অনুযায়ী গঠিত হয় দিনের রাশিচক্র। আজ শুক্রবার, শ্রাবণের পূর্ণতায় মোড়ানো এক আবেগঘন দিন। এই দিনে রয়েছে শক্তিশালী গ্রহ-সংযোগ—যা কিছু রাশির জন্য শুভ সম্ভাবনা বয়ে আনতে পারে, আবার কিছু রাশির সামনে চ্যালেঞ্জ আসতে পারে। প্রেম, স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, কর্মজীবন ও পারিবারিক জীবনে কেমন যাবে আজকের দিন, চলুন দেখে নিই রাশিচক্র কী বলছে।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল)
আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বাড়বে। পেশাগত জীবনে নতুন দায়িত্ব আসতে পারে। অফিসের উচ্চপদস্থ কারও দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। অর্থের যোগ রয়েছে, তবে হঠাৎ কোনও খরচও হতে পারে। পারিবারিক বিষয়ে মতবিরোধ দূর হবে। প্রেমে কারও প্রতি দুর্বলতা তৈরি হতে পারে, তবে সম্পর্ক এগোতে সময় লাগবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে)
সংবেদনশীলতা ও নির্ভরতা বজায় রেখে চলতে পারবেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে। যাত্রাযোগ রয়েছে—পরিবার বা ধর্মীয় কারণে। ব্যবসায় মুনাফার সম্ভাবনা। প্রেমে সন্দেহ এড়িয়ে চলুন, বিশ্বাসই মূল।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন)
যোগাযোগ ভাল থাকবে, বিশেষ করে বন্ধুবান্ধবের সঙ্গে। চাকরিক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য শুভ সময়। প্রেমে মধুর সময় কাটতে পারে, নতুন পরিচয় প্রেমে পরিণত হতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন (Friday Horoscope)।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই)
পারিবারিক ভারসাম্য ও আবেগকে নিয়ন্ত্রনে রাখুন। গৃহস্থালির কাজে বেশি সময় যেতে পারে। পরিবারে কারও শারীরিক সমস্যা চিন্তা বাড়াতে পারে। তবে মানসিকভাবে আপনি অনেক শান্ত থাকবেন। প্রেমে পুরনো সম্পর্ক নতুন করে দেখা দিতে পারে। স্বাস্থ্য বিষয়ে সাবধান থাকুন, বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যায়।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ আগস্ট)
সৃজনশীল কাজ বা নেতৃত্বে সাফল্য আসবে। চাকরিতে পদোন্নতির ইঙ্গিত রয়েছে। প্রেম জীবনে কিছু টানাপোড়েন থাকলেও বোঝাপড়ার মাধ্যমে মিটে যাবে। আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অহংকার বর্জন করুন।
কন্যা রাশি (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
বিশ্লেষণাত্মক মনোভাব বাড়বে। অর্থব্যয় বাড়তে পারে, তবে কিছু বাধ্যতামূলক খরচ হবে। কাজের চাপ বাড়তে পারে, সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে কৌশলী হোন। প্রেমে দূরত্ব তৈরি হতে পারে। শরীর ও মন কিছুটা ক্লান্ত থাকতে পারে। বিশ্রাম প্রয়োজন (Friday Horoscope)।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
সৃজনশীল কাজে প্রশংসা পাবেন। বাচ্চাদের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে। প্রেমে নতুন মোড় আসতে পারে। যারা অবিবাহিত, তারা বিয়ের প্রস্তাব পেতে পারেন। অর্থভাগ্য ভাল, তবে বিনিয়োগে সাবধানতা জরুরি।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
পারিবারিক বিষয়ে মনোযোগ দিন, আজ ঘরোয়া সমস্যা দেখা দিতে পারে। কর্মস্থলে চাপ থাকলেও সফল হবেন। নতুন কোনো দায়িত্ব নিতে হতে পারে। প্রেমে দূরত্ব থাকলেও গভীরতা বাড়বে। আজ অতীত স্মৃতি তাড়া করতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পরিবারে ছোট ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। লেখক, শিক্ষক বা মিডিয়াকর্মীদের জন্য ভাল সময়। বন্ধুর মাধ্যমে নতুন সুযোগ আসবে। প্রেমে প্রকাশের সময়। ছোট ভ্রমণ হতে পারে (Friday Horoscope)।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
অর্থনৈতিক দিক শক্তিশালী হবে, তবে খরচও বাড়তে পারে। জমি বা সম্পত্তি সংক্রান্ত আলোচনায় এগিয়ে যাবেন। দাম্পত্যে শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে পুরস্কার বা স্বীকৃতি পেতে পারেন। শরীরের উপরে অতিরিক্ত চাপ দেবেন না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নিজেকে প্রকাশ করার সময় এসেছে। যাঁরা রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত, তাঁদের জন্য বড় সুযোগ আসতে পারে। প্রেমে ইতিবাচক পরিবর্তন। আত্মবিশ্বাস বাড়বে, শরীর ভাল থাকবে (Friday Horoscope)।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ কিছুটা গুটিয়ে থাকতে হতে পারে। আত্মবিশ্লেষণের জন্য ভাল দিন। অতীতের কোন ভুলের জন্য অনুশোচনা আসতে পারে। মেডিটেশন বা প্রার্থনা করলে মানসিক শান্তি মিলবে। প্রেমে সতর্ক থাকুন, কারও প্রতারণা ধরা পড়তে পারে।






