Iconic Poet of the Year-2025: ২০২৫ সালের আইকনিক পোয়েট পুরস্কারে ভূষিত হলেন উদীয়মান কবি সুদীপ চন্দ্র হালদার
গত রবিবার, ২৭শে জুলাই দিল্লির গুরুগ্রামে এক আনন্দমুখর আয়োজনের মধ্য দিয়ে কবি সুদীপ চন্দ্র হালদারকে এই সম্মানে ভূষিত করা হয়।
Truth of Bengal: সাহিত্যে বিশেষ অবদানের জন্য আইকনিক পোয়েট অফ দ্য ইয়ার-২০২৫ (Iconic Poet of the Year-2025) পুরষ্কারে ভূষিত হয়েছেন বাংলা সাহিত্যাঙ্গনের উদীয়মান কবি ও সাহিত্যিক সুদীপ চন্দ্র হালদার। গত রবিবার, ২৭শে জুলাই দিল্লির গুরুগ্রামে এক আনন্দমুখর আয়োজনের মধ্য দিয়ে কবি সুদীপ চন্দ্র হালদারকে এই সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের অন্যতম প্রিয় মুখ ও নব্বই দশকের হার্টথ্রুব নায়িকা শ্রীমতি জয়াপ্রদা।
[আরও পড়ুনঃ Gold Theft: সিসিটিভি ফুটেজ দেখে চুরির কিনারা করল পুলিশ, ইন্দাসে গ্রেফতার ২]
এছাড়াও, উপস্থিত ছিলেন বলিউডের প্রখ্যাত খলনায়ক গুলশান গ্রোবার এবং বলিউডের এক্সেপ্রেশন কিং খ্যাত রাহুল দেব। বিখ্যাত এই তিন সেলিব্রেটি একত্রে উপস্থিত অবস্থায় তাঁদের হাত দিয়ে উদীয়মান কবি ও সাহিত্যিক সুদীপ চন্দ্র হালদারকে সম্মানসূচক এই পুরষ্কার তুলে দেন। সুদীপ বাবু বলেন, এই মাটি অত্যন্ত উর্বর, এখানে একটি বীজ পড়লে বেড়ে ওঠে। বাড়তি কোন যত্নের প্রয়োজন পড়ে না।(Iconic Poet of the Year-2025)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
বাংলার রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ থেকে অনুপ্রেরণা লাভ করি আমরা।তাঁদের লেখনী, তাঁদের জীবনী, তাঁদের শেখানো সংস্কার আমার লেখার অনুপ্রেরণা। ‘তিনি তাঁর লেখনীর মধ্য দিয়ে ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।(Iconic Poet of the Year-2025)


