Weather Update: দুপুরের পর হাওয়া বদল, বুধে ভিজবে কোন কোন জেলা?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Truth of Bengal: নিম্নচাপের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার ভোর রাত থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায় দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। ( Weather Update) আজ বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার দুপুরের পর দক্ষিণবঙ্গের নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে একেবারে সরে গেলে বৃষ্টির পরিমাণও কিছুটা কমবে। বুধবার দুপুর পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুনঃ Daily Horoscope: আজকের রাশিফল: ১৬ জুলাই, ২০২৫ — প্রেমে বাধা আসছে সিংহ ও বৃষদের, দিনটি নিয়ে সতর্ক থাকুন]
২১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। তবে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোন সর্তকতা জারি নেই। ( Weather Update)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কমবেশি বৃষ্টি চলবে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে বৃষ্টি জেরে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি না পেলেও যদিও পাসপোর্ট পরিমান বেশি থাকায় দোশন হবে আদ্রতা জনিত অস্বস্তি। বৃষ্টির সাথে সাথে থাকবে ভ্যাপসা গরম।
সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। উত্তরের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না। ( Weather Update)






