Bengal Weather: টানা বৃষ্টিতে ফের ভিজবে বাংলা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টির পূর্বাভাস
ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আরও কিছু দিন বৃষ্টি চলবে।
Truth Of Bengal: টানা বৃষ্টির দাপট কিছুটা কমেছিল গত দুদিনে। কিন্তু রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায়। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আরও কিছু দিন বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানিয়েছে, বর্ষার বৃষ্টিতে কমবেশি সারা সপ্তাহ ধরেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তবে রবিবার কলকাতায় আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।(Bengal Weather)
[আরও পড়ুন: Letter: যে চিঠি ঠিকানায় পৌঁছায় না সেই চিঠির খবর রাখে কে? ]
সোমবার এবং মঙ্গলবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে। এ ছাড়া সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং মঙ্গলবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায়। মঙ্গলবারের পর থেকে আপাতত আর কোনও সতর্কতা জারি করা হয়নি।(Bengal Weather)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আরও কিছু দিন। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার কোচবিহারে এবং বুধবার উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বর্ষণ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম।(Bengal Weather)






