Weather Forecast: রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি, বৃহস্পতিবার থেকে বাড়বে দাপট
Low-pressure has moved away from West Bengal, but rain is not over yet
Truth of Bengal: পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। প্রভাব কমছে মৌসুমী অক্ষরেখার। আবহাওয়ার কিছুটা উন্নতি দক্ষিণবঙ্গে। আজ, বুধবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে(Weather Forecast)। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আগামিকাল, বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়েই বাড়বে বৃষ্টি ৷ শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির স্পেল থাকবে। রবিবার থেকে ফের কমতে পারে বৃষ্টির ব্যাপকতা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
[আরও পড়ুনঃ Financial Horoscope: আজ কোন রাশির কেমন থাকবে আর্থিক অবস্থা?]
দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টির প্রভাব কমবে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস(Weather Forecast)। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টির সতর্কতা। উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবার উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তাল থাকতে পারে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
https://www.facebook.com/truthofbengal
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস(Weather Forecast)। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ সেলসিয়াস কম।






