কলকাতা

Digha Rath Yatra: উল্টোরথেও সরকারি বিশেষ ব্যবস্থা

সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ ছয়জন মন্ত্রী আগামী ৪ তারিখ দিঘাতে পৌঁছে যাবেন।

Truth of Bengal: চলতি মাসের ৫ তারিখ উল্টোরথ। জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজের গৃহে ফিরবেন। উল্টোরথেও দিঘাতে জনসমাগম হবে। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ ছয়জন মন্ত্রী আগামী ৪ তারিখ দিঘাতে পৌঁছে যাবেন।(Digha Rath Yatra)

[আরও পড়ুনঃ Terror Infiltration: কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল, গ্রেফতার ১]

দীঘার উল্টোরথের সমস্ত দায়িত্ব এই ছয় মন্ত্রীর ওপর। অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হয়েছিল দিঘার জগন্নাথ মন্দির। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জুন মাসের ২৭ তারিখ প্রথম রথযাত্রা হয়। এবার উল্টোরথ। সাধারণ মানুষ যাতে রথের রশি স্পর্শ করতে পারেন এবং নিরাপত্তার দিক থেকে অসুবিধে যাকে না হয় তার জন্যই সরকারি পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশে সমস্ত ব্যবস্থা দেখভাল করার জন্য জুলাই মাসের ৪ তারিখ দিঘাতে চলে আসবেন ছয় মন্ত্রী।(Digha Rath Yatra)

[লিঙ্কঃ]https://www.facebook.com/truthofbengal

Related Articles