Government Criticism: বিধানসভায় ডবল ইঞ্জিন সরকারের সমালোচনায় মুখ্যমন্ত্রী
West Bengal CM criticizes the central double engine govt, alleging fund denial for rural roads, housing, and jobs while favoring BJP-led states.
জয় চক্রবর্তী: বিধায় সভায় চলছে বাদল অধিবেশন (Government Criticism)। এই অধিবেশনে এক এক দিন এক এক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সোমবার উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন গত চার বছরে গ্রামীণ রাস্তা, একশো দিনের কাজ ও আবাসন প্রকল্পে আমাদের এক পয়সাও দেওয়া হয়নি। আমাদের টাকা অন্যদের দিয়ে দেওয়া হয়েছে। এটা অন্যায়। এই সময়ে ১৫৫ থেকে ১৫৬টি টিম পাঠানো হয়েছে। সব ক্লাসিফিকেশন দেওয়া সত্বেও তারা আমাদের বঞ্চিত করেছে। অভিযোগ মধ্যপ্রদেশে, গুজরাটে, উত্তরপ্রদেশে ও রয়েছে। সেখানে কটা টিম গিয়েছে, অথচ তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু সবার টাকা দিয়ে দিয়েছি। ওনারা আমাদের টাকা দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত।
[আরও পড়ুন: Accident Reduction: রাজ্যে দুর্ঘটনার হার কমেছে ৩০ শতাংশ]
এদিন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি বিধানসভায় কিছু একটা বলেন। যার প্রত্যুত্তরে প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেশি কথা বলবেন না। নিজে পুরসভা ভোটে হেরেছেন (Government Criticism)। বিজেপির পক্ষ থেকে তখন বলা হয় আপনিও নন্দীগ্রামে হেরেছেন। যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষায় কথা বললে, তাদের আধার কার্ড থাকলেও তাদের বাংলাদেশি বলে ভাগিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের লজ্জা থাকা উচিৎ।






