আজকের দিনেলাইফস্টাইল

সপ্তাহান্তে সৌভাগ্য কার দ্বারে? পড়ুন রবিবারের রাশিফল

Who will have good luck this weekend? Read your Sunday horoscope

Truth Of Bengal: নক্ষত্রের চলন, গ্রহের অবস্থান আর জ্যোতিষশাস্ত্রের নিরিখে প্রতিটি রাশির জন্য নির্ধারিত হয় এক একটি দিনের গতিপথ। কখনও তা আশার আলো জাগায়, আবার কখনও সতর্কতার বার্তা দেয়। আজ রাশিফল আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে? প্রেম, পরিবার, স্বাস্থ্য, পেশা ও অর্থের নানা দিক থেকে—জেনে নিন রাশিফল বিশ্লেষণে। প্রস্তুতি থাকলে সাফল্যও ধরা দেয় সহজে—তাই দিন শুরুর আগে দেখে নিন কোন রাশি কী বলছে আজকের দিনে।

মেষ: ছাত্রছাত্রীদের জন্য আজ বেশ ভালো দিন। নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। নিঃসঙ্গতার অনুভূতি পিছু ছাড়বে না, তবে শারীরিক সমস্যা কাটবে। বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ হলেও বাইরের পরিস্থিতি অনুকূল নয়। গুরুজনদের সঙ্গে ভ্রমণ হতে পারে। প্রেমে শুভ সময়। ধৈর্য ধরে চলায় প্রশংসা কুড়োতে পারেন। সংসার বা ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে।

বৃষ: সন্তানদের নিয়ে উদ্বেগ বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে সতর্ক আচরণ জরুরি। ঋণের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মিষ্টভাষা আপনাকে জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে সঙ্গীর সঙ্গে মতানৈক্য। ব্যবসায় দুশ্চিন্তা বা বিবাদ আসতে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। দাম্পত্য কলহের আশঙ্কাও রয়েছে। কর্মক্ষেত্রে মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।

মিথুন: সকালে সঙ্গীর সঙ্গে বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে। কোনও আধ্যাত্মিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। কর্মক্ষেত্রে ঠকানোর আশঙ্কা। অতিরিক্ত বন্ধুত্ব সমস্যা ডেকে আনতে পারে। প্রতিবেশীর প্রভাবে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি আশা করা যায়। সন্তানদের নিয়ে গর্ব হতে পারে। প্রশাসনিক কাজে বাধা আসতে পারে।

কর্কট: বিদেশযাত্রার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। মেজাজে চোট পেলে কাজে ক্ষতি হবে। উচ্চশিক্ষায় সাফল্যের ইঙ্গিত। প্রশাসনিক কাজ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের। চোখের সমস্যা দেখা দিতে পারে। মন ভাল করা কোনও চিন্তা সারা দিন ধরে রাখবে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলাই ভালো। আত্মীয়দের আগমন হতে পারে।

সিংহ: শিল্পী বা অভিনেতাদের জন্য দিনটি শুভ। প্রেমে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। শেয়ার বাজারে লাভ হতে পারে, তবে ঝুঁকি কম নিন। কর্মদক্ষতায় সুনাম বাড়বে। জমি বা সম্পত্তি নিয়ে পারিবারিক উত্তেজনা। সন্তানের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। রাস্তায় সাবধান থাকুন, ছোটখাটো আঘাত লাগতে পারে।

কন্যা: সারাদিন এক অজানা ভয় ঘিরে রাখতে পারে। স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ কোনও কাজের সুযোগ আসবে। অসুস্থ বা দুঃস্থদের পাশে দাঁড়ানোর সম্ভাবনা। গৃহ নির্মাণে বিলম্ব হতে পারে। যানবাহন চালানোর সময় সতর্কতা প্রয়োজন। কর্মস্থলে বদলির সম্ভাবনা রয়েছে। নিজের বুদ্ধিতে ব্যবসায় উন্নতি ঘটবে।

তুলা: নতুন কোনও কাজ শুরুর আগ্রহ বাড়বে। মায়ের মতো কারও সঙ্গে মতভেদ হতে পারে। সঙ্গীত বা শিল্পে উন্নতির সম্ভাবনা। পরিশ্রমের ফল পেতে পারেন। প্রতিবেশীর সাহায্যে ব্যবসায় লাভ। কারও প্ররোচনায় হঠাৎ কাজ শুরু করা বিপজ্জনক হতে পারে। পারিবারিক অশান্তি কমে আসবে।

বৃশ্চিক: মন খারাপ থাকার সম্ভাবনা। বন্ধুদের দিক থেকে হতাশা আসতে পারে। শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে। ব্যবসায়ে নতুন উদ্যোগ শুভ হবে। শত্রুতা বাড়তে পারে। নতুন এক নারীর সঙ্গে কর্মস্থলে বন্ধুত্ব হতে পারে। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে।

ধনু: অন্যের জন্য আত্মত্যাগ করতে হতে পারে। আইনি বিষয়ে অভিজ্ঞের পরামর্শে লাভবান হবেন। কর্মস্থলে নিজের ভুল ঢাকতে মিথ্যা বলতে হতে পারে। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। গুরুজনের কথায় গুরুত্ব দিন। বিশেষ কোনও কাজে সুযোগ আসতে পারে।

মকর: নামী ব্যক্তির সঙ্গে যোগাযোগে লাভ। ধর্মীয় আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে। অতিরিক্ত আবেগ ক্ষতি করতে পারে। বন্ধুর মাধ্যমে সম্মান লাভ হতে পারে। খাদ্যাভ্যাসে সংযম না রাখলে অসুস্থতা। হতাশা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি দেখা দিতে পারে।

কুম্ভ: সম্মান নিয়ে উদ্বেগ বাড়বে। কাজের জায়গায় দায়িত্ব পালন নিয়ে জটিলতা। স্বাস্থ্য সমস্যা অর্থব্যয়ের কারণ হবে। প্রেমের জট খুলবে। স্ত্রীর সঙ্গে দূরত্ব কমবে। সন্তানের বুদ্ধিমত্তায় আশার আলো। শত্রু বন্ধুর মতো আচরণ করতে পারে।

মীন: সঞ্চয়ের প্রবণতা বাড়বে। কথা বলার সময় সতর্কতা জরুরি। সন্তানের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। আইনি সমস্যায় পড়ার আশঙ্কা। প্রতিভা প্রকাশের উপযুক্ত সময়। আবেগে কাজ করলে বিপদ আসতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।

Related Articles