কলকাতা

মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, কিন্তু কেন?

Metro Rail recruitment notice cancelled, but why?

Truth Of Bengal: সম্প্রতি কলকাতা মেট্রো রেলের তরফ থেকে ট্রেন অপারেটর নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন প্রকাশিত করা হয়। তবে সেই বিজ্ঞপ্তি প্রকাশের পর তা প্রত্যাহারও করে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এদিকে কলকাতা মেট্রোয় চালকের সঙ্কট দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। মার্চ মাসের শেষের দিকে অন্তত ১৩ জন মেট্রোচালকের অবসর নেওয়ার কথা রয়েছে।

বর্তমানে জোকা-মাঝেরহাট (পার্পল লাইন), উত্তর-দক্ষিণ (ব্লু লাইন), ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন ১ এবং ২), এবং নিউ গড়িয়া-রুবি (অরেঞ্জ লাইন) রুটে মেট্রো পরিষেবা চালু রয়েছে। চলতি বছরে বেশ কয়েকটি রুটে চলতে পারে মেট্রোর চাকা। সেই সকল মেট্রো চলাচল যদি শুরু হয় তাহলে চালকের চাহিদা আরও বৃদ্ধি পাবে। ২০২৪-সালে দক্ষিণ-পূর্ব রেল থেকে ২৫ জন চালককে নিয়ে এসেছে মেট্রোরেল। প্রশিক্ষণও চলছে তাদের। এসবের সঙ্গে ট্রেন শান্টিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে থেকে কয়েক জনকে চালক হিসাবে তৈরি করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসবের পরেও কী চালকের সঙ্কট থেকে যাবে তা নিয়ে উদ্বেগ থেকে যাচ্ছে মেট্রোর কর্মীমহলে।

তবে এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছে, নিউ গড়িয়া-বিমানবন্দর, ইস্ট-ওয়েস্ট ও জোকা-মাঝেরহাট মেট্রোরুটে রেডিয়ো তরঙ্গ নির্ভর সিগন্যালিং ব্যবস্থা রাখা হচ্ছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয় প্রযুক্তিতে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়। সেকারণে সেইভআবে চালকের দায়িত্ব থাকবে না। ভবিষ্যতে তাঁরা চালকের পরিবর্তে স্টেশন কন্ট্রোলার পদে কর্মী নিয়োগ করতে চান।

Related Articles