দেশ

ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী দমনে অভিযানে এনকাউন্টার ২ মাওবাদী

Encounter 2 Maoists in Sukma, Chhattisgarh Maoist operation

Truth Of Bengal : ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী দমনে ধারাবাহিক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অভিযান চলাকালীন ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছেন বেশ কিছু মাওবাদী। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু জওয়ানও আহত বা নিহত হয়েছে। পাশাপাশি বেশ কিছু মাওবাদীও অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তবে সূত্র জানাচ্ছে সুকমার জঙ্গলে এখনও মাওবাদীদের উপস্থিতি রয়েছে। তাই নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যহত রয়েছে।

শনিবারও অভিযান চালানোর সময় ছত্তিশগড়ের সুকমা জেলার কিস্তারামে পুলিশ ও সেনাদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষের ঘটনা ঘটে। মাওবাদী এবং সেনাদের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় তল্লাশি শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

বলা হচ্ছে যে, ধৃত এক মাওবাদী নেতার তথ্যের ভিত্তিতে পুলিশ দল পাঠানো হয়েছিল। কিস্তারাম এলাকায় মাওবাদীদের খবর পেয়ে বেরিয়ে আসা ডিআরজি এবং কোবরার যৌথ পুলিশ দল মাওবাদীদের মুখোমুখি হয়। এরপর শুরু হয় গুলিবর্ষণ। সংঘর্ষ এখনও মাঝেমধ্যেই চলছে। এনকাউন্টার সাইট এবং এর আশেপাশে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।

Related Articles