হাওড়ার চট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
Devastating fire at Howrah's chaat factory, 3 fire engines at the scene
Truth Of Bengal: হাওড়া ডোমজুড়ের বাঁকড়া এলাকায় একটি চট কারখানায় বিধ্বংসী আগুন। আগুনের প্রকোপ তীব্র হওয়ায় অনেকটা এলাকা জুড়ে এই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় চটের গুদামটি। পাশাপাশি কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। এই আগুন লাগার পর পরই ওই এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর তারা দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে পৌঁছায়। এরপর তারা আগুন নেভানোর চেষ্টা চালাতে শুরু করে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দমকল বাহিনীর পক্ষে।
হাওড়ার চট কারখানায় বিধ্বংসী আগুন, দেখুন সেই মুহূর্তের ছবি pic.twitter.com/g7UPSdAr2l
— TOB DIGITAL (@DigitalTob) February 7, 2025
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮.১৫ মিনিট নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা নজরে আসে স্থানীয়দের। সেইসময় ওই কারখানায় প্রচুর পরিমাণ জুট সামগ্রী মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। এই আগুন ছড়ানোর সাথে সাথেই শ্রমিকেরা আগুন দেখে ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। ফলে কোনও হতাহতের খবর নেই। তবে এই অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রশাসন সূত্রে এখনও কোনো হতাহতের খবর মেলেনি। যদিও ওই এলাকায় এখনও কালো ধোঁয়া রয়েছে বলে এমনটাই খবর।






