তৃণমূল নেতা বাবলা সরকার খুনে গ্রেফতার আরও এক, আবারও বিহার-যোগ
one more arrested in trinamool leader Babla Sarkar murder case
Truth Of Bengal: ২জানুয়ারি মালদার ইংরেজবাজারের কাউন্সিলর বাবলা সরকার খুন হন। ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেন।এরপরই পুলিশ ধরপাকড় শুরু করে।তৃণমূল নেতৃত্ব প্রতিনিধিদল পাঠায় মালদায়।ফিরহাদ হাকিম,চন্দ্রিমা ভট্টাচার্য কথা বলেন নিহত নেতার স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে।ধরপাকড়ের মাধ্যমে পুলিশ বেশকয়েকজনকে গ্রেফতার করে।ধরা হয় তৃণমূল কংগ্রেসের সেই সময়ের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে।নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতারের পর তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কয়েকদিন আগে মালদা সফরে গিয়ে দোষীদের গ্রেফতার করে সাজা দেওয়ার আশ্বাস দেন চৈতালি সরকারকে।এরপরই বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ আসরারকে। দুলালকে হত্যার জন্য বিহারের যে ৪জনের ঘাতক বাহিনী তৈরি হয়,মহম্মদ আসরার তাদের এক জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতাকে খুনের জন্য দুটি পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। প্রথমে ছক ভেস্তে গেলে দ্বিতীয় ছক করার কথা ব্লুপ্রিন্টে সাজানো হয় শার্প শুটার বলে পরিচিত মহম্মদ আসরার সেইমতো অ্যাকশনে নামতো বলে জানা গেছে।ঘটনার পর থেকে দলের কয়েকজন সদস্য গ্রেফতার হলেও পলাতক ছিল ধৃত আসরার। সূত্র মারফত খবর পেয়ে, বিহারের পূর্ণিয়া জেলার বাইসি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে রয়েছে দুষ্কৃতী দলের সদস্য শামি আখতার, আবদুল গনি।
খুনের পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। গ্রেপ্তার হয়েছেন তাঁর ঘনিষ্ঠ নেতা স্বপন শর্মাও। এবার গ্রেপ্তার করা হল শার্প শুটারকে।






