সংসদের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের
Youth attempts suicide by setting himself on fire outside Parliament

Truth Of Bengal: সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। আশঙ্কাজনক অবস্থায় আরএমএল হাসপাতালে ভর্তি যুবক। রেল ভবনের কাছে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। ওই যুবকের নাম জিতেন্দ্র কুমার, তিনি বাগপতের বাসিন্দা।
Delhi | A man has tried to commit suicide by setting himself on fire near Parliament. He has been taken to RML hospital: Delhi Police
More details awaited
— ANI (@ANI) December 25, 2024
পুলিশের মতে, ওই ব্যক্তি রেল ভবনের কাছে পার্কে নিজেকে আগুন দিয়েছিলেন, তারপরে তিনি সংসদ ভবনের দিকে ছুটে যান। লোকজন দেখতে পেয়েই দিল্লি পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে থামিয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দেয়। পুলিশের পর ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডও পৌঁছায়। পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে থামিয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দেয়।
কী কারণে ওই ব্যক্তি এমনটি করেছেন তা এখনও স্পষ্ট নয়। তদন্তের জন্য ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে… ঘটনাস্থল থেকে একটি অর্ধপোড়া ২ পৃষ্ঠার নোট পাওয়া গেছে। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।






