৫ কোটি টাকা চেয়ে আবারও হুমকি পেলেন সালমান
Salman again received a threat asking for 5 crore rupees

Truth Of Bengal: আবারও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে হুমকি পেলেন সালমান খান। এবার ট্রাফিক নিয়ন্ত্রণে পাঠানো বার্তায় হুমকি লেখা পাওয়া গেছে। বার্তা পাঠানো ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ বলে জানিয়েছেন। এই বার্তায় লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটাতে সালমান খানের কাছে ৫ কোটি টাকা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, আজকাল প্রায়ই সালমান খানকে দেখা যাচ্ছে শিরোনামে। তবে সিনেমার জন্য নয় বরং তাঁর ব্যক্তিগত জীবনের জন্য। সালমানের পরিবারের পাশাপাশি তাঁর অনুরাগিরাও তাঁকে নিয়ে বেশ চিন্তিত। বাবা সিদ্দিকী হত্যার পর এই উদ্বেগ আরও বেড়েছে। বাবা সিদ্দিকীর মৃত্যুর দায় লরেন্স বিষ্ণোই গ্যাং-এর উপর। যারা সালমান খানকে কয়েকবার হত্যার হুমকি দিয়েছে। শুধু তাই নয়, সালমানের বাড়ির বাইরে গুলি চালিয়েছেন তিনি। আর এই আবহের মধ্যে আবারও লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নামে হুমকি পেলেন সালমান খান।





