কলকাতারাজ্যের খবর

West Bengal Weather: নভেম্বরেও স্বস্তি নেই- ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, সপ্তাহের শেষে ভিজবে দক্ষিণবঙ্গ

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে গোটা দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

Truth of Bengal: একটির পর একটি নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের ভ্রুকুটিতে হেমন্তের শুরুতে এসেও বৃষ্টি থেকে নিস্তার পাচ্ছে না রাজ্যবাসী। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের জনজীবন। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে গোটা দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কিন্তু এই স্বস্তি সাময়িক, কারণ বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যার সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন এই নিম্নচাপ দক্ষিণবঙ্গে সরাসরি বড়সড় প্রভাব না ফেললেও, সপ্তাহের মাঝামাঝি সময়ে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষত, সোমবার ও মঙ্গলবার মোটের উপর আকাশ শুষ্ক থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বর্তমানে অত্যন্ত বেশি থাকায় আর্দ্রতাজনিত গুমোট ভাব বজায় থাকবে। আশা করা যাচ্ছে, আগামী দু-তিন দিনে তাপমাত্রার পারদ সামান্য কিছুটা কমতে পারে।

কিন্তু বুধবার থেকেই ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে সপ্তাহের মধ্যভাগে উপকূলবর্তী জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। এই কারণেই বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির এই প্রভাব মূলত উপকূলীয় অঞ্চলে বেশি অনুভূত হবে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই দফার বৃষ্টি কাটলে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আর কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

দার্জিলিং ও তার প্রতিবেশী কালিম্পঙে সোমবার সপ্তাহের প্রথম দিন, সোমবার, প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ অনুভূত হতে পারে। আবহাম্বাদফতর জানাচ্ছে, এই দুই জেলায় সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সামান্য বৃষ্টিটুকু বাদ দিলে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া

Related Articles