ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ! সপ্তাহন্তে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
Weather update in West Bengal

The Truth of Bengal: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি গভীর নিম্নচাপ। কাল রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ। রবিবার এই ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম। মায়ানমারের দেওয়া এই নাম। এর জেরে আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলা গুলিতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ 24 পরগনা বাঁকুড়া পুরুলিয়া এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে।
আপাতত আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে থাকবে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। শুধুমাত্র সকাল এবং সন্ধ্যেতে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা। পশ্চিমের জেলায় শীতের আমেজ অপেক্ষাকৃত বেশি থাকবে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
ডিসেম্বরের শুরুতেও হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা। পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস।
Free Access






