রাজ্যের খবর

Birbhum: এক সপ্তাহের ব্যবধানে ফের তৃণমূল নেতা খুন! বীরভূমে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ১

জানা যায় শনিবার সন্ধ্যার সময় বিসিয়া গ্রামের তিনমাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন।

Truth of Bengal: শনিবার বীরভূমের মল্লারপুরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লাহ শেখকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছাড়া হয়। এতে তিনি গুরুতর যখন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরবার সেই ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। (Birbhum)

[আরও পড়ুনঃ Delta Flight: ফের বিমান বিপত্তি! উড়ানের পরই ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণে রক্ষা]

সাঁইথিয়ার পর এবার বীরভূমের (Birbhum) মল্লারপুর থানার অন্তর্গত বিসিয়া গ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মল্লারপুর থানার বিসিয়া গ্রামের তৃণমূল নেতা বায়তুল্লা শেখ স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য ছিলেন। তার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। জানা যায় শনিবার সন্ধ্যার সময় বিসিয়া গ্রামের তিনমাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর। বাইতুল্লাকে লক্ষ্য করে বোম ছোড়ে দুষ্কৃতীরা। এবার মল্লারপুরে তৃনমূলের নেতা বাইতুল্লা শেখকে খুনের ঘটনায়একজনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে বাসির শেখকে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

কিছুদিন আগেই বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর গ্রামে পঞ্চায়েত সমিতির সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করায় চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। আর এক সপ্তাহ পেরোতে না পেরেতেই আবারো টার্গেট সেই তৃণমূল নেতা।(Birbhum)

Related Articles