রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা, তালিকায় রাজীব কুমার ও কোয়েল মল্লিকসহ চার হেভি ওয়েট প্রার্থী
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসের তরফে আসন্ন রাজ্যসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হল। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
দলের তরফে জানানো হয়েছে, এবারের রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করা হচ্ছে বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামীএবং অভিনেত্রী কোয়েল মল্লিককে।

দল তাদের এই প্রার্থীদের অভিনন্দন জানিয়ে জানিয়েছে, তাঁরা যেন ভবিষ্যতেও দলের সংগ্রামী ঐতিহ্য বজায় রেখে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যান।
রাজনৈতিক মহলে এই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসন, আইন ও সংস্কৃতি জগতের প্রতিনিধিদের একসঙ্গে তুলে ধরে উচ্চকক্ষে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকদের একাংশ।
উল্লেখ্য, আসন্ন রাজ্যসভা নির্বাচনে এই চার প্রার্থীকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান আরও সুদৃঢ় করতে চাইছে বলে রাজনৈতিক মহলের অভিমত।






