কলকাতারাজ্যের খবর

শিক্ষক নিয়োগে তৎপর রাজ্য, কয়েক হাজার শূন্যপদে হতে চলেছে নিয়োগ

Thousands of vacancies are going to be filled in states that are busy recruiting teachers

The Truth Of Bengal: লোকসভা ভোট শেষ হতেই এবার শিক্ষক নিয়োগ নিয়ে তৎপরতা বাড়াল রাজ্য সরকার৷ রাজ্য জুড়ে সরকারি স্কুলগুলিতে কয়েক হাজার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ মূলত প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদেই নিয়োগ করা হবে৷

সূত্রের খবর, বর্তমানে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে প্রায় চার থেকে পাঁচ হাজার শূন্যপদ রয়েছে৷ রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে সেই সমস্ত শূন্যস্থানে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ নবান্ন সূত্রে খবর, প্রধান শিক্ষক নিয়োগের বিধি চূড়ান্ত করে অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে।

রাজ্য স্কুল শিক্ষা দফতর প্রায় ৫০০০টি শূন্য পদে প্রধান শিক্ষক – প্রধান শিক্ষিকা নিয়োগ করতে চায়। প্রধান শিক্ষকদের ক্ষেত্রে ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার পাশাপাশি সংরক্ষণ নীতিও থাকবে । মুখ্যমন্ত্রীর তরফে চূড়ান্ত অনুমোদন পেলেই রাজ্য মন্ত্রিসভায় পেশ করা হবে প্রধান শিক্ষক নিয়োগের বিধি।