রাজ্যের খবর

পুজোর মুখে শিক্ষকদের জন্য সুখবর ! জেলায় জেলায় নিয়োগ করা হবে প্রাথমিক শিক্ষক

Teacher Recruitment

The Truth of Bengal: পড়ুয়ারা যাতে বেশি সংখ্যায় স্কুলমুখো হয় সেজন্য বেশি নজর দিচ্ছে প্রশাসন।সেই লক্ষ্যেই কন্যাশ্রী-শিক্ষাশ্রী-ঐক্যশ্রীর মতো শিক্ষাবন্ধু প্রকল্প চালু করেছে পরিবর্তনের সরকার। তাতে ড্রপ আউট লক্ষ্যনীয়ভাবে কমেছে ।বেসরকারি সংস্থার সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, এ রাজ্যে অনেকটা কমেছে স্কুলছুটের সংখ্যা। ৩.৩ শতাংশ থেকে কমে রাজ্যে তা দাঁড়িয়েছে ১.৫ শতাংশে। শিক্ষাঙ্গনে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়াতে দেওয়া হয় মিডডেমিল। এতে নগদ অনুদান শিক্ষার প্রতি পড়ুয়াদের উত্সাহ বাড়িয়েছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, বর্তমান সরকারের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে পড়ুয়াদের অনুপাতে শিক্ষকদের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে।সেই লক্ষ্যেই চলতি বছরে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে । প্রাথমিক শিক্ষক নিয়োগ পদে ১১হাজার নিয়োগ উচ্চ মাধ্যমিকের শিক্ষক পদে ১৪,৫০০জনকে নিয়োগ কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২,২০০ অধ্যাপক নিয়োগ হবে । সার্বিকভাবে শিক্ষক নিয়োগ বাড়ানোর পাশাপাশি জেলায় জেলায় শিক্ষকের সংখ্যাও বাড়ানো হচ্ছে।মূল লক্ষ্য, শিক্ষার পরিচালন ব্যবস্থাকে শক্তিশালী করা।

সেই অনুষায়ী,পুজোর আগে মাস্টারমশাইদের মধ্যে ছড়িয়ে পড়ল আনন্দ।  পূর্ব মেদিনীপুরে নিয়োগ করা হল ১৯১২জন প্রধান শিক্ষক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাঁথি,এগরা, তমলুক ও হলদিয়ার প্রধানশিক্ষদের  নিমতৌড়ি শিক্ষক ভবন থেকে নিয়োগপত্র প্রদান করা হয়।ডিসেম্বরের মধ্যে আরও ৩১টি শূন্যপদ হবে।ওয়েটিং লিস্টে থাকা সেইসব শিক্ষকদেরও স্কুল পরিচালনার ভার দেওয়া হবে। বলে ও তিনি ঘোষাণ করেন। শিক্ষকদের সুবিধার কথা মাথায় রেখে নিয়োগে নজর দেওয়া হয়েছে বলেও জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান জানিয়েছেন।

Free Access

Related Articles