রাজ্যের খবর

ইছামতি সংস্কারের কাজ শুরু করল সেচ দপ্তর

The Irrigation Department has started the Ichamati renovation work

Truth Of Bengal : মন্টু সাহাজী : বসিরহাট : জলবন্দি মানুষের দাবি মেনে ইছামতি সংস্কারের কাজ শুরু করল সেচ দপ্তর। সীমান্তের গ্রামের জলবন্দী মানুষের দাবি অনুযায়ী ইছামতির বুক থেকে পলি তোলার কাজও শুরু  হয়েছে। বরাদ্দ হয়েছে ৭০,লক্ষ টাকা।

বর্ষা বিদায় নিয়েছে। তবুও জলবন্দী অবস্থায় দিন কাটছিল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লক ও বাদুরিয়ার মানুষ জনদের। এখনো জলবন্দী পাঁচটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। এই সমস্যার মূল কারণ ইছামতিতে পলি জমে যাওয়া। নদীর নাব্যতা কমে যাওয়া। সেকারণে  নদী সংস্কারের জন্য নদীর ভূগর্ভস্থ থেকে বালি মাটি তোলার কাজ শুরু করা হয়েছে। ইছামতির পারের বেশ কয়েকটি  অঞ্চলের মানুষের দাবী ছিল ইছামতি নদীর সংস্কার হয় না বেশ কয়েক বছর ধরে। যার কারণে একটু বৃষ্টি হলে নদীর জলস্তর বেড়ে গিয়ে বাধ ছাপিয়ে জল ঢোকে গ্রামে। নিকাশির অভাবে বারবার প্রশ্ন তুলেছিল গ্রামবাসীরা। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে শুরু করেছে সংস্কারের কাজ।

আগামী এক মাসের মধ্যে ইছামতি নদীর সংস্কারের কাজ শেষ হবে প্রথম পর্যায়ে। আর এই ইছামতি সংস্কারের কাজ করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সত্তর লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খুশি এলাকার মানুষ।

Related Articles