রাজ্যের খবর

দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু, কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার দেহ

Mysterious death of engineering student in Durgapur

The Truth of Bengal: দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু। দুর্গাপুরের ফুলজোর সংলগ্ন এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো । প্রথম বর্ষের বি,বি,এ-র ছাত্র গুসকরা এলাকার বাসিন্দা রাজদীপ সরকারের রহস্যময় মৃত্যু হয়। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার।

মৃত ছাত্রের বাবা দেবাশীষ সরকার জানান তার পুত্র রবিবার দুপুর সকাল সাড়ে দশটা নাগাদ তার স্ত্রীর সাথে কথাও বলেছিলেন ফোনে তখন সে সুস্থ ছিলেন। হঠাৎ করে তার ঘন্টা তিনেক পর দুপুর সময় কলেজের থেকে একটি ফোন যায় তার ফোনে, এবং তাকে জানানো হয়, যে তার সন্তান অসুস্থ, বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তড়িঘড়ি দূর্গাপুরের বিধান নগর এর ওই হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা এসে জানতে পারেন তাদের সন্তান মারা গেছে। এরপরেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গর্জে ওঠে পরিবার। তাদের অভিযোগ মৃতদেহে ক্ষত চিহ্ন রয়েছে। তাই পরিবারের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Related Articles