‘আতঙ্কের কোনও কারণ নেই’, বহরমপুরে ফের ওয়াকফ নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
তিনি জানান, বিধানসভায় এমন একটি বিল পাস করে ছিলাম, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে- ওয়াকফ প্রোপার্টি জোর করে কেড়ে নেওয়া যাবে না।
Truth Of Bengal: মুর্শিদাবাদের বহরমপুরে জন সভা থেকে ওয়াকফ সম্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিধানসভায় এমন একটি বিল পাস করে ছিলাম, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে- ওয়াকফ প্রোপার্টি জোর করে কেড়ে নেওয়া যাবে না।
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় আসার আগেই রাজ্যের ৮২ হাজার ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় সরকারের পোর্টালে ছিল। এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে ‘MC’ ও ‘UNEED’ নামে দুটি পোর্টাল তৈরি করেছে রাজ্য সরকার।” পার্থক্য শুধু আপলোড করার প্রক্রিয়া।
নতুন ব্যবস্থায় মূল পরিবর্তন হল- আগে ওয়াকফ বোর্ড নিজে তথ্য আপলোড করত, এখন তা করবেন সংশ্লিষ্ট মুতাওয়াল্লিরা। মুখ্যমন্ত্রী জানান, “মুতাওয়াল্লিরা করা? তাদের পরিচয় যাচাই ও দায়িত্ব নিশ্চিত করতে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। মতুয়ালিরা তথ্য আপলোড করে তা রাজ্যকে পাঠাবেন।”
তিনি আরও আশ্বস্ত করেন, আমি থাকতে ভয় করবেন না “রাজ্যে কারো সম্পত্তি কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই। তাই ভয় বা বিভ্রান্তির কোনও কারণ নেই।





