বর্ধমানে মকর সংক্রান্তিতে ঘুড়িমেলায় মাতোয়ারা এলাকাবাসী
Locals in Burdwan enjoy kite flying festival on Makar Sankranti
Truth Of Bengal: প্রতি বছরের ন্যায় এ বছরেও মকর সংক্রান্তি দিনে ঘুড়িমেলা পালিত হয় পূর্ব বর্ধমান শহরে। যদিও গোটা বিশ্ব জুড়ে কোথাও সরস্বতী পুজোয় এবং কোথাও বিশ্বকর্মা পুজোয় ঘুড়িমেলা হয়ে থাকে। কিন্তু একমাত্র বর্ধমানে ঐতিহ্যবাহী মকর সংক্রান্তির দিনেই ঘুড়িমেলা পালিত হয়।
যদিও বর্ধমান শহরের বাসিন্দারা জানান, এই পরম্পরা বহু বছর ধরে হয়ে আসছে এবং এবারও ধারাবাহিকভাবে এই ঘুড়িমেলায় ৮ থেকে ৮০ বয়সী মানুষজন এই ঘুড়িমেলায় মেতে ওঠেন। তবে এবারে কিছুটা ভাটা পড়েছে ঘুড়ির মেলায়। চায়নার সুতোর চাহিদা অনেকটা বেশি। ক্রেতারা চাইছেন এই চায়না শুধু বন্ধ হয়ে গেলে খুব ভালো হয়।
কারণ, এই চায়না সুতো সবসময় নানান রকম দুর্ঘটনা ঘটেই থাকে গাছের মধ্যে সুতো লেগে থাকলে নানানরকম পাখিদের ওই সুতোয় আঘাত হতে হয় এবং তারা মারাও যায়। তবে যত দিন যাচ্ছে, দিনের পর দিন ঘুড়ি মেলার চাহিদা কমে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে হাতে যবে থেকে মোবাইল এসেছে ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত।






