রাজ্যের খবর

‘সুপ্রিম কোর্টে গিয়ে নাটক শুরু করেছেন’, নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ হুমায়ুন কবিরের!

তাঁর কথায়, "বাংলার মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে তারা সুপ্রিম কোর্টে গিয়ে নাটক শুরু করেছেন।"

Truth Of Bengal: সুপ্রিম কোর্টে সাওয়াল করে বুধবার ইতিহাস তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কোনও মুখ্যমন্ত্রী কখনও আদালতে গিয়ে সাওয়াল করেছেন বলে জানা যায়নি। কিন্তু এই আবহে মুখ্যমন্ত্রীর নাম না নিয়ে তাঁকে আক্রমণ করলেন তৃণমূলের বহিস্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তাঁর কথায়, “বাংলার মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে তারা সুপ্রিম কোর্টে গিয়ে নাটক শুরু করেছেন।”

হুমায়ুন তাঁর পোস্টের শুরুতে লিখেছেন, “মুখোশ খুলে গেছে! বাংলার মানুষ আর নাটক দেখতে চায় না। ​দীর্ঘদিন ধরে তৃণমূল ও বিজেপি উভয় সরকার মিলে SIR এর নামে সাধারণ মানুষকে যে হয়রানি চালিয়েছে, তা আজ পরিষ্কার। এতদিন যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আজ হঠাৎ নির্বাচনের মুখে বাংলার মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে তারা সুপ্রিম কোর্টে গিয়ে নাটক শুরু করেছেন।”

​জনতার দরবারে বিচার হবে বলে জানিয়েছেন তিনি। তিনি তাঁর পোস্টে আরও যোগ করেছেন, “বাংলার মানুষ কি এতোটাই বোকা? দিনের পর দিন বঞ্চনা আর শেষ মুহূর্তে এই ‘সহানুভূতি’র অভিনয়—সবই সাধারণ মানুষ বোঝে। যারা কেবল ভোটের জন্য সংখ্যালঘু ভাই-বোনদের কথা মনে করে, ২০২৬-এর নির্বাচনে এই বাংলার পবিত্র মাটি থেকেই তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। ইন-শা-আল্লাহ! ​বিচার হবে জনতার দরবারে।”

Related Articles