অবশেষে শনিবার ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে
এই অঞ্চলের ভোটাররা তার অঞ্চলের বি এল ও থেকেই দেখতে পাবেন ভোটার তালিকা।
Truth Of Bengal: শনিবার ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। তার আগে প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের। প্রত্যেক বিএলও-দের হাতি তুলে দেওয়া হবে ভোটার তালিকা। যে যার অঞ্চলে থাকবেন। সেই অঞ্চলের একটি বিশেষ জায়গায় বিএলও বসবেন তালিকা নিয়ে। এই অঞ্চলের ভোটাররা তার অঞ্চলের বি এল ও থেকেই দেখতে পাবেন ভোটার তালিকা।
স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের কাছেও তুলে দেওয়া হবে ভোটার তালিকা। পাশাপাশি শনিবার থেকেই ওয়েবসাইটে দেখা যাবে ভোটার তালিকা। সমস্ত জেলা প্রশাসনকে নির্বাচন কমিশন কর্তৃক ‘এসওপি’ পাঠানো হয়েছে। এবার ভোটার তালিকায় একাধিক ক্যাটাগরি থাকছে। যাদের যাচাই পর্বতে নাম রয়েছে, তাদের নাম থাকবে। কিন্তু যাচাই পর্বতে রয়েছে বলে ক্যাটাগরিতে সেই নাম থাকবে। শনিবারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের। অফলাইন এবং অনলাইন দুভাবেই ভোটার তালিকা দেখা যাবে। ওয়েবসাইটে যেমন ভোটার তালিকা দেখা যাবে ঠিক তেমনভাবে বি এল ও দের কাছেও থাকবে হার্ডকপি।
কোথায় দেখা যাবে ভোটার তালিকা
“””””””””””””””””””””””””””””””””””
* অনলাইন
~ ceowestbengal.wb.gov.in
~ eci.gov.in
* অফলাইন
~ রাজ্যের সমস্ত জেলা শাসকদের অফিস
~ বিডিও অফিস ও প্রশাসনিক দপ্তর
~ বিএলও এবং বিএলএ-দের কাছে হার্ড কপি
~ স্বীকৃত রাজনৈতিক দলের কাছে পাওয়া যাবে






