রাজ্যের খবর
মধ্যরাতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই তিনটি দোকান
Devastating midnight fire, three shops gutted
Truth Of Bengal: মধ্যরাতে ঠাকুরনগরে বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে ভস্মিভূত তিনটি দোকান। আংশিক ক্ষতি হয়েছে আরো দুটি দোকানে। রবিবার রাতে ঠাকুরনগর রেলগেট এলাকায় মধ্যে রাতে লাগে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন।
ঠাকুরনগর রেলগেট এলাকায় মধ্যে রাতে বিধ্বংসী আগুন পুড়ে ভস্মীভূত কয়েকটি দোকান। দোকান মালিকদের দাবি, মধ্যরাতে হঠাৎই পথ চলতি মানুষ আগুন দেখতে পেয়ে তাদের খবর দেয়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনা আসতে না আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় ২ থেকে আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে আগুনে পুরো হয়েছে তিনটি দোকান, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি দোকান। দোকান মালিকদের দাবি, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।






