রাজ্যের খবর

বর্ধমানের মহারাজা তেজচন্দ্রর আমলের অসাধারণ স্থাপত্যর নিদর্শন কালনার ১০৮ নবকৈলাস মন্দির

একমাত্র কালনায় সাদা ও কালো রঙের শিবলিঙ্গর সমাহার দেখতে পাবেন।

Truth Of Bengal: মন্দিরময় রাজ্য বাংলা। বর্ধমানের কালনায় রয়েছে ১০৮ নবকৈলাস মন্দির। সারা দেশের মধ্যে বর্ধমানের নবাবহাটে ও কালনায় রয়েছে ১০৮ শিবমন্দির। ২টি মন্দিরই তৈরি করেছে বর্ধমান রাজপরিবার। কালনার ১০৮ শিবমন্দির বৃত্তাকারে সাজানো। একমাত্র কালনায় সাদা ও কালো রঙের শিবলিঙ্গর সমাহার দেখতে পাবেন।

কালনার ১০৮ শিবমন্দিরের প্রকৃত নাম নবকৈলাস মন্দির। ১৮০৯ সালের বর্ধমানের মহারাজা তেজচন্দ্রর আমলে তৈরি হয় আটচালা এই মন্দির। কালনা রাজবাড়ির দক্ষিণ দিকে প্রধান প্রবেশপথের বিপরীতে অবস্থিত ১০৮ শিবমন্দির ২টি বৃত্তে নির্মিত। বাইরের বৃত্তর ৭৪টি মন্দিরে একটা করে সাদা আর আরেকটা করে কালো রঙের শিবলিঙ্গ রয়েছে। ভেতরের বৃত্তর ৩৪টি মন্দিরে সব ক’টিতেই সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। মোট ৭১টি সাদা ও ৩৭টি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে।

বাইরের বৃত্তর তুলনায় ভেতরের বৃত্তর শিবলিঙ্গ আকারে ছোট। ভেতরের বৃত্তর মাঝখানে রয়েছে বিরাট কুয়ো। অনেকের মতে এটি নিরাকার ব্রহ্ম স্বরূপ পরম শিবের প্রতীক। প্রতিটি মন্দিরের শিবলিঙ্গর ওপরে উত্তরমুখী গৌরীপট্ট রয়েছে। এক জায়গায় দাঁড়িয়ে ৪টির বেশি শিবমন্দির দেখা যায় না। মন্দিরের প্রতিটি বৃত্তর ২টি করে দরজা। প্রথম বৃত্তর উত্তর ও দক্ষিণে। ভেতরের বৃত্তে পূর্ব ও পশ্চিমে দরজা রয়েছে। প্রতিটি মন্দির গা ঘেঁষে রয়েছে। প্রতিটি মন্দিরের উচ্চতা ৬.১ মিটার। ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ এই ১০৮ শিবমন্দিরের রক্ষণাবেক্ষণ করে।

Related Articles