খেলা

আইপিএলের আগেই বদলাতে পারে স্পনসর! তাহলে প্রধান স্পনসর কে হবে?

Sponsor can change before IPL

The Truth Of Bengal : আইপিএলকে ঘিরে  দেশবাসীর মধ্যে উত্তেজনার পারদ সব সময় চড়া থাকে। আইপিএল এর মরশুম এলেই দেশবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই টুর্নামেন্টে। এবার এই টুর্নামেন্টের প্রধান স্পন্সরের জায়গা নিতে চাইছে আদিত্য বিড়লা গোষ্ঠী। টাটা গোষ্ঠী আইপিএলের বর্তমান স্পন্সর হলেও , মরসুম আসার আগেই স্পন্সরে বদল হতে পারে বলেই মনে করা হচ্ছে। আদিত্য বিড়লা গোষ্ঠী লড়াই নেমেছে টাটা গোষ্ঠীর সঙ্গে।

আর এই স্পন্সর হতে চাইছে তারা ২০২৪ থেকে ২০২৮  সাল পর্যন্ত এই সময়সীমা তাদের খরচ হবে ২৫০০ কোটি টাকা। কারণ প্রতিবছর ৫০০ কোটি টাকা দিতে রাজি হয়েছে তারা। আইপিএলের স্পন্সর হতে গেলে দিতে হয় নূন্যতম 350 কোটি টাকা। সেই জায়গায় আদিত্য বিড়লা গোষ্ঠী দিতে চাইছে ৫০০ কোটি টাকা,  যা অনেকটাই বেশি। কিছুদিনের মধ্যেই তাদেরকে এই দরপত্র জমা দিতে হবে।  জানা গেছে এই দরপত্র দিতে প্রস্তুত আদিত্য বিড়লা গোষ্ঠী। আইপিএলের নিয়মানুযায়ী  টাটা গোষ্ঠীর কাছে প্রথমে জানতে চাওয়া হবে তারা স্পন্সর থাকতে রাজি কিনা।

সে যাই হোক আইপিএল আসতে আর ক মাসের অপেক্ষা। সেই আইপিএল টুর্নামেন্টে দেশবাসী উপভোগ করার জন্য অপেক্ষা করে আছে। ট্রেনে বাসে ট্রামে সকলের একটাই আলোচনা থাকে আইপিএল টুর্নামেন্ট কে নিয়ে। গোটা দেশই আইপিএল জ্বরে কাঁপতে থাকে। আইপিএলের প্রধান স্পনসর টাটা গোষ্ঠীর হাত থেকে সরে যাবে কিনা আইপিএল এখন সেটাই দেখার বিষয়।

 

FREE ACCESS

Related Articles