খেলা

সংবর্ধনা পেয়ে আবেগে ভাসলেন লিয়েন্ডার, ফিরলেন শুরুর দিনগুলোয়

সেই লিয়েন্ডার পেজকে বুধবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমেই সংবর্ধনা জানাল বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন।

Truth Of Bengal: লিয়েন্ডার পেজ। শুধু ভারতবর্ষেরই নন, সারা পৃথিবীর টেনিস জগতের এক উজ্জ্বল তারকা হিসেবে নিজের দ্যুতি ছড়িয়ে দিয়েছিলেন। লন টেনিসের ব্যাট হাতে বহু খেতাবও জয় করেছিলেন তিনি। দেশের জার্সি গায়ে ১৯৯৬ সালের অলিম্পিক গেমসে ব্রোঞ্জ মেডেলও জয় করেছিলেন লিয়েন্ডার। সেই লিয়েন্ডার পেজকে বুধবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমেই সংবর্ধনা জানানো হয়। এদিন DKS আর BTA-এর যৌথ উদ্যোগে লিয়েন্ডার পেজকে সংবর্ধনা দেওয়া হয়। DKS-এর প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  

ডিকেএস স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত মনোজ্ঞ এই অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত ক্রীড়া চিকিৎসক ও লিয়েন্ডার পেজের বাবা ভেস পেজের প্রতি এক মিনিট নীরবতা পালন করার পরই মূল অনুষ্ঠান শুরু হয়।

এই মহতীপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ডিকেএস ক্লাবের সভাপতি তথা বিধায়ক দেবাশিষ কুমার, ডেকেএস সচিব হিরন্ময় চট্টোপাধ্যায়  বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ, জয়প্রকাশ মজুমদার, মণীশ গুপ্ত, সহ আরও বিশিষ্ট জনেরা।