খেলা

India Pakistan: এত কাণ্ডের পর গর্ত থেকে বেরোল নতুন তথ্য, শুনলে অবাক হবেন অনেকেই

অভিযোগ ছিল, সূর্য, বরুণর-কুলদীপরা পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে যে হাত মেলাননি তা নাকি নির্দেশ দিয়েছিলেন পাইক্রফট স্বয়ং

Truth of Bengal: গত রবিবার এশিয়া কাপের আসরে ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। তারপর ম্যাচ শেষে সূর্য-হার্দিক-শুভমনরা কেন সলমন, ফকর, শাহিন শাহদের সঙ্গে সৌজন্য না দেখিয়ে কেন ‘হ্যান্ডশেক’ করেননি তা নিয়ে এখন আলোচনা চলছে জোর কদমে। এমনকি এই ঘটনার জের গড়িয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সদর দফতর পর্যন্ত। ঘটনার দায় গিয়ে পড়েছিল সেই ম্যাচের দায়িত্বে থাকা ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফ্টের ওপর-ও। পিসিবি-র অভিযোগ ছিল, সূর্য, বরুণর-কুলদীপরা পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে যে হাত মেলাননি তা নাকি নির্দেশ দিয়েছিলেন পাইক্রফট স্বয়ং (India Pakistan)।

তবে এই ঘটনার এতদিন পর সামনে এল সেদিন আসলে কি ঘটেছিল? এই প্রসঙ্গে জনপ্রিয় এক ক্রিকেট ওয়েব সাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কর্তা জানান, ‘সেদিন টসের মিনিট চারেক আগে ম্যাচ রেফারি পাইক্রফ্টকে এসিসি-র এক কর্তা জানান, ভারত সরকারের অনুমোদন নিয়ে বিসিসিআই জানিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্য কুমার যাদব-সহ বাকি ক্রিকেটাররা ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন না (India Pakistan)।’

আরও পড়ুনঃ বেলাগাম গাড়ির গতি, নিমতলা কাণ্ডে পুলিশের জালে ৩ অভিযুক্ত

কিন্তু যেহেতু সময় একেবারে কম ছিল, তাই কারোর সঙ্গে আলোচনা করার সুযোগ পাননি জিম্বাবোয়ের ম্যাচ রেফারি পাইক্রফ্ট। এক কঠিন পরিস্থিতি সামাল দিতেই শেষ পর্যন্ত তিনি পাক অধিনায়ক সলমন আগাকে গোটা বিষয়টি জানিয়ে দেন। যাতে পাক অধিনায়ক কোনওপ্রকার অপ্রতীকর পরিস্থিতির মুখোমুখি না হন।

এদিকে এই প্রসঙ্গে, আইসিসির এক কর্তা জানান, ‘ভারতীয় ক্রিকেটাররা এমন সিদ্ধান্ত নিজে থেকে নেননি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ব্যাপারে সে দেশের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পরই নিজেদের অবস্থান স্পষ্ট করে বিসিসিআই। কেননা ভারত সরকারের পক্ষ থেকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল বহুদলীয় প্রতিযোগিতাতে ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানের মুখোমুখি হলেও, তাদের দলের ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম করমর্দন করবে না।’

এদিকে পিসিব-র পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছিল, পাইক্রফ্টের এই বিষয়টি জানানো উচিত ছিল আইসিসি-কে। তা না করে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। তার ফলে এমসিএ-র আইন লঙ্ঘন করেছেন তিনি। ফলে তাঁকে সরিয়ে দেওয়া হোক এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে। কিন্তু আইসিসি মনে করেছে, যে পিসিবি-র এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা সমস্ত কিছু তদন্ত করে দেখেছে, জিম্বাবোয়ের ম্যাচ রেফারি কোনও আইন লঙ্ঘন করেননি (India Pakistan)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

উল্টে যখন পাইক্রফ্টকে না সরিয়ে পিসিবি-কে ব-কলমে বুড়ো আঙুল দেখাল আইসিসি, তখন পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নতুন দাবি উত্থাপন করে যে পাকিস্তানের কোনও ম্যাচে যাতে পাইক্রফ্টকে দায়িত্ব না দেওয়া হয়। কিন্তু তাও মানেনি আইসিসি (India Pakistan)।

সূত্রের খবর,  যখন তাঁকে জড়িয়ে এই ঘটনার জল বহু দূর এগিয়ে চলেছে, তখন পাক অধিনায়ক সলমন আগা সহ পিসিবি কর্তাদের নাকি দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু সেই দাবিও খারিজ করে দিয়েছিল আইসিসি। এবং ম্যাচ না খেলার যে হুমকি তারা দিয়েছিল, তা থেকেও শেষ পর্যন্ত সরে এসে মাঠে নামতে বাধ্য হয়েছিল তারা।

Related Articles