Cricket Comeback: এশিয়া কাপে ছন্দে দেখা যাবে পাক পেসার শাহিন আফ্রিদিকে: আক্রাম
Akram lauds Shaheen Afridi’s tri-series form, noting 140 kph pace and a return to rhythm, ahead of Asia Cup 2025.
Truth Of Bengal: ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের পর যত দিন গড়িয়েছে, ততই নিজের চেনা ছন্দ হারিয়ে ফেলতে থাকেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি(Cricket Comeback)। কিন্তু সম্প্রতি ত্রি দেশীয় সিরিজে নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত শাহিন দিয়েছেন বলে মন্তব্য করেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়াশিম আক্রাম।
[আরও পড়ুনঃ Bidi Protests: বীরভূম জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন সিআইটি এর পক্ষ থেকে বীরভূম জেলাশাসক দফতরে ডেপুটেশন প্রদান]
সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন পাক অধিনায়ক জানান, ‘সম্প্রতি এশিয়া কাপের আগে যে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দল খেললো, তাতে শাহিনের পারফরম্যান্স দেখে আমার ভাল লেগেছে(Cricket Comeback)। আমার মনে হয় শাহিন আবার তাঁর পুরনো ছন্দে পুনরায় ফিরে এসেছে। কেননা এই সিরিজেই শাহিনকে আগের মত ১৪০ কিমি বেগে বোলিং করতে দেখে আমার খুব ভাল লাগল।’
FB POST: https://www.facebook.com/truthofbengal
আক্রম তাঁর স্বদেশীয় ক্রিকেটারের প্রশংসা করতে গিয়ে আরও বলেন, ‘আমি চাই শাহিন এখন থেকে পুরোপুরি ব্যাটিং এবং বোলিংয়ে মনোযোগ দিক(Cricket Comeback)। আমার মনে হয়, ক্রিকেটকে কিছু দেওয়ার জন্য শাহিনের এখনও অনেক দিন বাকি আছে। কিন্তু নিজেকে আরও উন্নতি করতে গেলে, শাহিনকে অল্পেতে রেগে যাওয়া এবং বিরক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। ওকে মাথায় রাখতে হবে ওর একটাই লক্ষ্য রাখা উচিত কিভবে ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ফিরে পাওয়া যায়।
প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে পাকিস্তান তাদের অভিযান শুরু করবে আগামী ১২ তারিখে। তার দুই দিন বাদেই সলমন আগারা টুর্নামেন্টের হাই প্রোফাইল ম্যাচে মুখোমুখি হবে ভারতের।






